বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:০৫
২৬৭
রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, বিভিন্ন বন্দর ও জেলাসমূহ রেল যোগাযোগ ব্যবস্থায় সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি বলেন, ‘বিশ্বের যত উন্নত দেশ রয়েছে, তাদের রেল যোগাযোগ ব্যবস্থাও তত উন্নত। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশের বিভিন্ন সেক্টরের উন্নয়নের পাশাপাশি রেলওয়ের উন্নয়ন করেছেন।’
আজ লাকসাম রেলওয়ে স্টেশনে, লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত ডাবল লাইন নির্মাণ প্রকল্পের আওতায় নবনির্মিত ৭২ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল লাইনে ট্রেন চলাচল উদ্বোধন অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছিলেন। এর পর রেলওয়েকে ধ্বংস করা হয়েছে। প্রধানমন্ত্রী রেলওয়ের উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন যার ফলে রেলওয়ের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ইলেকট্রিসিটি ব্যবহার করে ঢাকা- নারায়ণগঞ্জ ,ঢাকা- চট্টগ্রাম এবং টঙ্গী - জয়দেবপুর ট্রেন চলাচলের জন্য তুরস্কের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সামাজিক নিরাপত্তা বেষ্টনী আওতায় বিভিন্ন ভাতা দিচ্ছেন। একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তন করেছেন। ডিজিটাল বাংলাদেশ গঠন এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলে রাস্তা-ঘাট নির্মাণ করেছেন। নির্মাণাধীন যমুনা নদীর বঙ্গবন্ধু রেলসেতু, চট্টগ্রাম থেকে কক্সবাজার রেললাইন প্রকল্প, পদ্মা রেল প্রজেক্টসহ রেলওয়ের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন তিনি।
মন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীরা দেশের উন্নয়ন ব্যহত করার কাজে লিপ্ত রয়েছে। তারা আবার সন্ত্রাসী হামলা ও জ্বালাও-পোড়াও করার চেষ্টা করছে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের যারা আশ্রয় দিয়েছে, আজকেও তারা স্বড়যন্ত্রে লিপ্ত। তাই তারা এখন হিরো আলমকে নিয়ে বিবৃতি দিচ্ছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডুয়েলগেজ ডাবল লাইনে ট্রেন চলাচল উদ্বোধন করেন।
সুত্র বাসস
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত