লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২১শে জুলাই ২০২৩ রাত ১০:০৫
৪১৫
লালমোহন প্রতিনিধি: সড়ক দুর্ঘটনা মারা যান বন্ধু। এতে অসহায় হয়ে পড়েন তার স্ত্রী ও একমাত্র সন্তান। সাধ্য অনুযায়ী মারা যাওয়া সেই বন্ধুর পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ালো ভোলার এসএসসি-৯৯ ব্যাচের বন্ধুরা।
শুক্রবার বিকালে লালমোহনের চরভূতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তারাগঞ্জ এলাকায় মৃত মানিক চন্দ্র শীলের বাড়িতে গিয়ে তার স্ত্রী মাধুবী রাণীর হাতে আর্থিক সহায়তা হিসেবে নগদ পঞ্চাশ হাজার টাকা তুলে দেন এসএসসি-৯৯ ব্যাচের কয়েকজন বন্ধু। মানিক চন্দ্র শীল লালমোহন কলেজিয়েট স্কুল থেকে ১৯৯৯ সালে এসএসসি পাস করেন।
এ বিষয়ে এসএসসি-৯৯ ব্যাচের লালমোহনের এডমিন মো. জসিম জনি বলেন, মানিক আমাদের একজন বন্ধু। তার পরপারে পাড়িতে আমরা ব্যথিত। আমাদের এসএসসি-৯৯ ব্যাচের বন্ধুদের উদ্যোগে মানিকের একমাত্র শিশু সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি ফান্ড করা হয়। ওই ফান্ডের ৫০ হাজার টাকা আজ বন্ধু মানিকের স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরো বলেন, বন্ধুত্বের প্রথম স্থান আন্তরিকতা-মানবিকতা। আমরা ভবিষ্যতেও যেকোনো বন্ধুর প্রয়োজনে পাশে থাকবো। এরআগেও আমাদের ব্যাচের ভোলা জেলার সদস্যরা আরো অনেক বন্ধুর দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে। চিকিৎসা সহায়তা করেছে। আমরা সব সময় বন্ধুদের জন্য কাজ করবো ইনশাআল্লাহ।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক