বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে জুলাই ২০২৩ রাত ১০:০৬
৩৯৪
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ৬ হাজার দুইশো টাকায় বিক্রি করা হয়েছে।
শুক্রবার (২১ জুলাই) বিকেলে সদর উপজেলার তুলাতুলি মৎস্য ঘাটে মাছটি বিক্রি হয়। মাছটি কিনেছেন জসিম উদ্দিন নামে এক মাছ ব্যবসায়ী।
তুলাতলি মৎস্য ঘাটের আড়তদার কামাল ব্যাপারী জানান, সকালে জেলে সবুজ মাঝি মনপুরা সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে যান। এসময় অন্য মাছের সঙ্গে এ মাছটিও জালে ধরা পড়ে। বিকেলে নিলামের মাধ্যমে মাছটি ৬ হাজার দুইশো টাকায় বিক্রি করা হয়েছে।
ক্রেতা জানান, তিনি মাছটি সন্ধ্যায় প্যাকেটিং করে বিক্রির জন্য খুলনায় পাঠিয়েছেন। তিনি আশা করছেন ৭ হাজার অথবা ৮ হাজার টাকায় মাছটি বিক্রি করা যাবে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ জানান, বিগত দিনে সরকারি নিষেধাজ্ঞা ভালোভাবে পালিত হওয়ায় জেলেরা এখন সুফল পাচ্ছেন। তবে বৃষ্টির পরিমাণ আরও বাড়লে মাছের পরিমাণও বাড়বে।
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ
বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন
বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত