অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নাই : হুইপ ইকবালুর রহিম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে জুলাই ২০২৩ রাত ০৮:০৬

remove_red_eye

২৭৮

 জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, দেশ ও দেশের মানুষের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার বিকল্প নাই।
আজ শনিবার দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত চারতলা ভীতসহ একতলা একাডেমিক ভবনের উদ্বোধন ও ৬৫ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর ওয়ার্কশপ ভবনের সম্প্রসারিত নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইকবালুর রহিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শোষণ-বঞ্চনামুক্ত একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। স্মার্ট বাংলাদেশ গড়ার মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। এদেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতেই শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে। 
তিনি বলেন, বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন শেখ হাসিনা।
বিএনপি-জামাত ক্ষমতায় থাকাকালীন শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি উল্লেখ করে হুইপ ইকবালুর রহিম বলেন, শিক্ষাকে তারা ব্যবসায় পরিনত করেছিল। কলমের বদলে ছাত্রদের হাতে মাদক ও অস্ত্র তুলে দিয়েছিল। কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে শিক্ষাব্যবস্থাকে উন্নত করেছেন। 
এ সময় দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, সহকারি প্রকৌশলী আব্দুল আউয়াল, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ মন্ডল, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষম মোঃ মাসউদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।  পরে হুইপ ইকবালুর রহিম পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করেন।

সুত্র বাসস

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...