অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরীকে ভোলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জুলাই ২০২৩ রাত ১১:১৯

remove_red_eye

৯২৭

মলয় দে : ভোলার জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী'র বদলি জনিত কারনে বিদায়কালে ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের স্মারকসন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৩শে জুলাই সন্ধ্যায় ভোলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠের স¤পাদক এম.হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সাপ্তাহিক দ্বীপবানী সপ্রবীণ সাংবাদিক আবু তাহের, সাবেক অধ্যক্ষ দুলাল ঘোষ, ভোলা প্রেসক্লাব স¤পাদক অমিতাভ অপু, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, ভোলা প্রেসক্লাব সহ সভাপতি কামাল উদ্দিন সুলতান,প্রেসক্লাব নির্বাহী সদস্য জুন্নু রায়হান,মাছরাঙা ও জনণ্ঠের সাংবাদিক হামিদুর রহমান হাসিব,এন টিভি প্রতিনিধি আফজাল হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা, জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী'র  ভোলায় দায়িত্ব পালনকালে  তাঁর সাথে কাজ করার সময়ে বিশেষ মূহুর্তগুলো সাংবাদিকরা স্মৃতি চারন করেন সই সাথে তার আগামীর পথচলা যেন আরো মসৃণ ও সাফল্যমÐিত হয় এই কামনা করেন। পরে সাংবাদিকদের পক্ষ থেকে তার হাতে একটি শুভেচ্ছা স্মারক ও একটি বই উপহার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী বলেন,আমি যতদিন বেঁচে থাকবো ভোলাকে বুকে ধারন করে বেঁচে থাকবো। ভোলার উন্নয়েনে আমি নিজেকে সম সময় নিয়োজিত রেখেছি। ভোলার মানুষ আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছে।যে কোনো কাজে তারা আমাকে সার্বিক সহযোগিতা করে পাশে ছিলেন। এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এসময় তালহা তালুকদার বাঁধন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)রিপন কুমার সাহা,পূজা উদযাপন পরিষদের গৌরাঙ্গ চন্দ্র দে, শিক্ষক বিপ্লব পাল প্রমুখ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সময় টিভির প্রতিনিধি নাসির লিটন, ৭১ টেলিভিশন প্রতিনিধি কামরুল ইসলাম, গাজী টিভির প্রতিনিধি হেলাল উদ্দিন,মোহনা টেলিভিশন প্রতিনিধি জসিম রানা, একুশে টেলিভিশন প্রতিনিধি মেজবা উদ্দিন শিপু,ডিবিসি নিউজের অচিন্ত্য মজুমদার,বাসস এর প্রতিনিধি হাছনাইন আহমেদ মুন্না,বিটিভি প্রতিনিধি তৈয়বুর রহমান,মাই টিভি প্রতিনিধি আরিফ হোসেন লিটন,দীপ্ত টেলিভিশন প্রতিনিধি আবিদুল ইসলাম,যমুনা টিভির প্রতিনিধি জুয়েল সাহা,কালের কন্ঠের ইকরামুল আলম, সাংবাদিক মনিরুল ইসলাম, সাংবাদিক মনির সাজল,এখন টেলিভিশন প্রতিনিধি ইমতিয়াজ,স্বদেশ প্রতিদিন প্রতিনিধি এইচ আর সুমন,ঢাকা প্রতিদিন প্রতিনিধি মলয় দে সহ আরো অনেকে।

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...