অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩


জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরীকে ভোলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জুলাই ২০২৩ রাত ১১:২১

remove_red_eye

৫৪৩



মলয় দে :  ভোলার জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী'কে  ভোলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে তাকে  আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার ২৩শে জুলাই দুপুরে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ'র সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার  অহিদুর রহমান। এর আগে সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরীকে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বিদায়ী ফুলদিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি স্মারক হিসেবে মুক্তিযোদ্ধা সংসদের মনোগ্রাম খচিত একটি স্বর্ণেরব্যাচ তাকে পরিয়ে দেয়া হয়।এ সময় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন,মুক্তিযোদ্ধারা হলো দেশের সবচেয়ে মূল্যবান নাগরিক। তাদের মহান ত্যাগের বিনিময়েই আমাদের এই স্বাধীনতা। আপনাদের এমন ভালোবাসা পেয়ে আমি খুবই আনন্দিত। সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রইলো আমার বিনম্র শ্রদ্ধা।এ সময় উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা ভুমি অফিসের এ্যাসিল্যান্ড আলী সুজা, বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আশ্রাফ হোসেন লাভু , বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন বাচ্চু,বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান মুজাহিদী প্রমুখ।