বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৪২
২৪৬
জেলা শহরের চাষাড়ায় আজ ফায়ার সার্ভিসের একটি গাড়ি আগুন নেভাতে যাওয়ার সময় এর চালক হৃদরোগে আক্রান্ত হয় মারা যান। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ পরিবহনের একটি বাসকে প্রচন্ড গতিতে আঘাত করে। এতে আনন্দ পরিবহনের বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের উপর উঠিয়ে দিলে দুইজন নিহত ও চারজন আহত হয়েছে।
নারায়ণগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি দিদার আহমেদ জানান, বেলা এগারোটায় বিসিকের ফকির গার্মেন্টসে আগুন লাগে। এ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাচ্ছিলো। চাষাড়ায় সান্ত¡না মার্কেটের সামনে এলে ফায়ার সার্ভিসের গাড়ির চালক হৃদরোগে আক্রান্ত হয়ে গাড়িতেই ঢলে পড়েন। ফলে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের আনন্দ পরিবহনের একটি বাসকে প্রচন্ড শক্তিতে ধাক্কা দেয়। এতে বাসটি পথচারীদের উপর পড়লে একজন নিহত হয়। চারজন আহত হন বলে শুনেছি। আহতদের নারায়ণগঞ্জ তিনশ শয্যা ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের গাড়ি চালক জাহাঙ্গীর গাড়ি চালানো অবস্থায় হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেছেন। ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
ঘটনার পর থেকে চাষাড়া দিয়ে যানবাহন চলাচল এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্ধ ছিলো।
সদর থানার ওসি আনিচুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে যান চলাচলের ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে বিসিকের ফকির গার্মেন্টস এর আগুন ফায়ার সার্ভিস আধঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।
সুত্র বাসস
লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব
ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির
ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক