অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ | ৮ই কার্তিক ১৪৩৩


ভোলার রাজাপুর ইউনিয়নে চোরের উপদ্রব বৃদ্ধি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে জুলাই ২০২৩ রাত ১০:১০

remove_red_eye

৬৬৪

 মোঃ আমির হোসাইন,রাজাপুর থেকে: ভোলা সদর উপজেলার  রাজাপুর ইউনিয়নে সিঁদ ও গরু চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত ২০ দিনের ব্যবধানে দক্ষিণ রাজাপুর গ্রামের ১০টি ঘরে চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় চোরের আতংক বিরাজ করছে।  
স্থানীয়রা জানান, গত শুক্রবার রাত ২ টার সময়  সিঁদকেটে  টুনু  সাজির ঘরে ঢুকে ২৭ হজার ৭ শত ৬০ টাকাসহ  ২ টি মোবাইল ফোন চোরে নিয়ে যায়।  গত ঈদুল আজহার পরের দিন জহিরুল ইসলাম সর্দার বাড়িতে সিঁদ  কেটে ৩ লাখ ৩৫ হাজার টাকা সহ স্বর্ন অলংকার নিয়ে গেছে।   এছাড়াও ঈদুল আজহার আগের দিন আঃ কাদের মাতাব্বর ও আমিন মাতব্বর ঘরে সিঁদ কেটে নগদ টাকা স্বর্ন অলংকার মোবাইল ফোন চোরে নিয়ে যায়। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ৪ নং ওয়ার্ডের চর কন্দকপুর গ্রামের মোঃ হোসেন ১ টি গাভি গরু চুরির ঘটনা ঘটে। তবে গাভীর দুধের বাছুর টি নিতে পারেনি।  গত  ঈদের পাঁচ দিন আগে দক্ষিণ রাজাপুর গ্রামের এরশাদ সর্দার গোয়াল ঘরে ডুকে গরু নেওয়ার সময় গরুর  মাল্লিক টের পেলে চোর পালিয়ে যায়।
৫ নং ওয়ার্ডের রমিজল হক মেম্বার জানান, কন্দকপুর গ্রামের   নাগর  জমদার ঘরে সিঁদ কেটে স্বর্নালংকার নিয়ে গেছে। এ কের পর এক চুরির ঘটনা ঘটে যাওয়া পর অভিযোগ করলে থানা পুলিশ এসে ঘুরে চলে যায়। স্থানীয়া মনে করেন জেলায় বেশ কিছু গরু ও সিঁদ চোরের বড় সিন্ডিকেট রয়েছে। কঠোর ভাবে অভিযান চালিয়ে এসব সিন্ডিকেটর সবাইকে আটক করে আইনের আওতায় আনলে কমে আসবে গরু চুরির ঘটনা। গত তিন মাস আগে ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর গ্রামের বাসিন্দা দৃষ্টি প্রতিবন্ধী মো কামাল হোসেনের একমাত্র সম্বল তিনটি গরু চোরে নিয়ে গেছে।  ভোলা লক্ষ¥ীপুরসহ বিভিন্ন  জাগায় খুঁজে তার গরুর আজও খোঁজ মলেনি। গরুর জন্য কামাল ও তার স্ত্রী পাগল প্রায়। তবে  ভোলা মডেল থানার ওসি  মোঃ শাহীন    ফকির বলেন, অন্ধ পরিবারকে বিভিন্ন সাহোয্য- সহযোগিতায় করা হয়েছে। এবং রাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল হক মিঠু চৌধুরী সাহেব একটা গরু দেওয়ার আশ্বাস দেন। সিঁদ চোরের ব্যাপারে চেয়ারম্যান রেজাউলহক মিঠু চৌধুরী  বলেন, রাত জেগে পাহারা দিয়ে চোর ধরিয়ে দেন। চোরের কঠোর বিচার করবো।   এ ব্যাপারে ইলিশা জংশন পুলিশ ফাঁড়ির আইসি কে ফোন করলে তিনি বলেন, আমার জ্বর আমি ছুটিতে আছি।





গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...