অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ভোলার পল্লীবিদ্যুৎ অফিস সরিয়ে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে জুলাই ২০২৩ রাত ১০:২৬

remove_red_eye

৪১৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার উত্তরের পরানগঞ্জ বাজার থেকে পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিস অন্যত্র সরিয়ে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) সকালে সদর উপজেলার পরানগঞ্জ বিশ্বরোড চত্ত¡রে পল্লীবিদ্যুৎ সমিতির অফিসের সামনে ‘ভোলার উত্তরের সর্বস্তরের জনগন’ এর ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি পরানগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় বক্তারা বলেন, ভোলার উত্তরের গ্রাহকদের সেবার কথা চিন্তা করে পরানগঞ্জ বাজারে পল্লীবিদ্যুৎ সমিতির অফিস স্থাপন করা হয়। প্রায় দুই যুগ আগে ৬টি ইউনিয়নের মাঝখানে উপশহরখ্যাত পরানগঞ্জ বাজারে পল্লীবিদ্যুৎ অফিসটি কার্যক্রম শুরু করে। ৬টি ইউনিয়নের মাঝখানে অফিসটি হওয়ায় গ্রাহকরা সহজেই এখান থেকে সেবা নিতে পারছেন। পরানগঞ্জ বাজারের কাছেই পল্লীবিদ্যুতের একটি সাব-স্টেশন (উপকেন্দ্র) স্থাপন করা হয়েছে। কিন্তু বর্তমানে বৃহৎ পরানগঞ্জ বাজার থেকে পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিসটি অন্যত্র সরিয়ে নেওয়ার পায়তারা করছে। আমরা গ্রাহকরা লোকমুখে শুনতে পেয়েছি পরানগঞ্জ বাজার থেকে পল্লী বিদ্যুৎ সমিতির অফিসটি বাপ্তা ভোটের ঘর নাম এলাকায় স্থানান্তরের পায়তারা চলছে। এছাড়াও যেখানে পল্লীবিদ্যুৎ অফিস স্থাপনের চেষ্টা চালানো হচ্ছে সে এলাকাটি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির পাশে অবস্থিত। সেখানে পল্লীবিদ্যুৎ সমিতি অফিস স্থানান্তর হলে গ্রাহকরা নিরাপত্তা, যাতায়াত, সেবাবঞ্চিতসহ নানান সমস্যার সম্মুখিন হবেন।
বক্তারা আরও বলেন, ভোলার উত্তরের উপশাখা খ্যাত ‘পরানগঞ্জ বাজার’ থেকে পল্লীবিদ্যুৎ সমিতির অফিস স্থানান্তর করলে ৬টি ইউনিয়নের মানুষ চরম ভোগান্তি ও গ্রাহক সেবা থেকে বঞ্চিত হবে। তাই গ্রাহকের নিরাপত্তা, যাতায়াত, সেবার কথা চিন্তা করে পরানগঞ্জ বাজারে পল্লীবিদ্যুৎ সমিতির অফিস রাখার দাবী জানাচ্ছি। যদি আমাদের এই দাবী বাস্তবায়ন না হয় তাহলে আমরা জনগণের ন্যায্য দাবী আদায়ে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উত্তর ভোলার ৬টি ইউনিয়নের মানুষের কথা চিন্তা করে পল্লীবিদ্যুৎ অফিসটি পরানগঞ্জ বাজারে রাখার দাবী জানাচ্ছি।
২নং ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ছোটনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশনের সভাপতি আওয়ালীগ নেতা মোঃ আনোয়ার হোসেন, ইউনিয়ন আ’লীগ নেতা মো: জিলন খান, সাবেক ইউপি সদস্য আঃ রহমান হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ মেহেদী হাসান কামাল, গ্রামীণ সমাজ কল্যাণ পাঠাগারের আহŸায়ক ইমাম হোসেন কান্টু, দৈনিক আজকের ভোলার সহযোগী সম্পাদক এম শাহরিয়ার জিলন, দৈনিক ভোলার বানীর স্টাফ রিপোর্টার ইয়ামিন হাওলাদার, জেলা যুবদল নেতা সম্রাট হাওদাদার, ইউনিয়ন আ’লীগ নেতা নুরুদ্দিন সোহাগ প্রমূখ। এসময় বক্তারা দাবী বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ পরানগঞ্জ  জোনাল অফিসের ডেপুটি জেনারেল  ম্যানেজার আশিকুল ইসলাম  জানায়,বর্তমানে বিদ্যুৎ অফিসের স্পেজ ছোট ভবন মালিক কে আমরা বলেছি নিচতলা, দ্বিতীয় তলা এবং তৃতীয় তলার আংশিক আমাদের ভাড়া দেওয়ার জন্য তিনি তাতে অপরাগতা প্রকাশ করছেন বলেই আমাদের জেলা অফিস স্থানান্তরের ব্যাবস্থা জোরদার করেন। গাড়ি পার্কিং ও পর্যাপ্ত কক্ষ না থাকার  থাকার কারনে উর্ধতন কর্তৃপক্ষ  বিকল্প কিছু চিন্তা ভাবনা করেছেন বলে জানান তিনি ।
 এ ব্যপারে বর্তমান বিদ্যুৎ অফিসের বভন মালিক বিল্লাল হোসেন  লিটন রাড়ি বলেন, অফিস স্পেজের ব্যাবস্থা প্রয়োজনে করে দেওয়া হবে।  জনগণের কথা চিন্তা করে যেন অফিস সরানো না হয় এমন দাবি জানান তিনি।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...