অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২২শে মে ২০২৬ | ৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩

জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী কে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে জুলাই ২০২৩ রাত ১১:৪২

remove_red_eye

৪৮৩

মলয় দে: জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী কে তাঁর বদলি জনিত কারনে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার ২৪শে জুলাই দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার'র সঞ্চালনায় ও পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম'র সভাপতিত্বে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। এসময় তাদের বক্তব্যে জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরীর কর্মময় জীবনে তার দক্ষতা, গুণা ও মানবিকতা সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে তিনি কতটা সফলতা অর্জন করেছে সে বিষয়টি উঠে এসেছে। একই সাথে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এসময় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম বলেন জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী'র বদলি জনিত বিদায়ে ভোলা জেলা প্রশাসন একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস ও পরিশ্রমী কর্মকর্তার অভাব অনুভব করবে। তরুণরা তাকে দেখে অনুপ্রাণিত হবে। আমি তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের সমৃদ্ধি কামনা করি।পরে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসকের হাতে ফুলের তোড়া, শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়। এসময় সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী বলেন ভোলা জেলা পুলিশ ভোলার আইন শৃঙ্খলা রক্ষায় সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে।এই ধারা অব্যাহত রেখে সুনামের সাথে আগামী দিনগুলো তে আরো বিশেষ ভূমিকা পালন করে যাবে বলে আমি মনে করি।আমি দায়িত্বরত থাকা কালীন জেলা পুলিশ আমার বিভিন্ন উন্নয়নমূলক কাজে পাশে থেকে সহযোগীতা করে এসেছে।তাই জেলা পুলিশের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এসময় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) মোঃ তামিম আল ইয়ামিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) রিপন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক ও অর্থ) আছাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো: জহুরুল ইসলাম হাওলাদার,সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ,শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার প্রান রায়,সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, ভোলা সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরও...