বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:২৬
২১৫
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সার্বিক উন্নয়নে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।
তিনি আজ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি. হ্যাস-এর সাথে সাক্ষাতের পর গণমাধ্যমকে এ কথা বলেন।
আজ সকালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি. হ্যাস নৌপরিবহন প্রতিমন্ত্রীর কার্যালয়ে এক সাক্ষাতে মিলিত হন। এসময় বাংলাদেশে মার্কিন দূতাবাসের ইকোনমিক অফিসার জেমস গার্ডিনার উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সার্বিক পরিবেশ বিবেচনা করে আমেরিকা বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এ থেকে বোঝা যায়, আমেরিকার সাথে বাংলাদেশের সুসম্পর্ক বিরাজ করছে।
তিনি আমেরিকার সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনার জবাবে বলেন, ‘মাঠের আলোচনার সাথে বাস্তব কার্যক্রমের কোন মিল দেখছি না।’
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনার কৌশল ও উন্নয়ন কর্মকান্ড এবং স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কর্মদক্ষতার প্রশংসা করেছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এর মধ্যে দিয়ে বাংলাদেশ সম্পর্কে আমেরিকার দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রদূতের সাথে মেরিটাইম সেক্টরের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিছুদিন আগে যুক্তরাষ্ট্র সফরকালে অভ্যন্তরীণ নৌপথ এবং মেরিটাইম সেক্টরের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সেসময় সেখানকার ব্যবসায়ী ও এক্সিম ব্যাংক বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছিল। সেসব বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
এছাড়াও মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর, চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর ও পায়রা বন্দরে বিনিয়োগ এবং ফায়ার ফিটিংস-এর বিষয়ে যুক্তরাষ্ট্র আগ্রহ প্রকাশ করে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।
তিনি জানান, হঠাৎ বন্যাসহ প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হলে রাষ্ট্রদূত এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও আই এস পি এস কোড মেনে চলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড ইতিমধ্যেই মংলা ও চট্টগ্রাম বন্দর ভিজিট করেছে। তারা পায়রা বন্দরও ভিজিট করবে । বিভিন্ন ধরনের ড্রেজার সংগ্রহের ক্ষেত্রে আমেরিকার সাথে বাণিজ্যিক যোগাযোগ রয়েছে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
সুত্র বাসস
লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব
ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির
ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক