বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে জুলাই ২০২৩ বিকাল ০৫:৪৮
২৭৯
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরো বলেন, একটি দেশের রাজনীতিতে কোন নতুন পদ্ধতি চালু করা হলে অনেক চ্যালেঞ্জ থাকে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। তবে, দেশের নির্বাচন ব্যবস্থায় স্থানীয় সরকার নির্বাচনে জনগণ অভ্যস্ত হয়ে গেছে।
তাজুল ইসলাম মঙ্গলবার সচিবালয়ের নিজ কার্যালয়ে বাসসের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যে কোন গণতান্ত্রিক দেশের জন্য রাজনৈতিক দল হলো অপরিহার্য প্রতিষ্ঠান। কারণ রাজনৈতিক দলগুলোই নাগরিকদের রাজনৈতিকভাবে সচেতন করে তুলে থাকে। বাংলাদেশের মতো দেশে রাজনৈতিক দলগুলো আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচনে তাদের যোগ্যতম প্রার্থীদের মনোনয়ন দিয়ে থাকে। বিশ্বের উন্নত গণতান্ত্রিক দেশগুলোতেও স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে মনোনয়ন দিয়ে থাকে। প্রতিবেশী দেশ ভারতেও দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয়।
মন্ত্রী বলেন, দলীয় মনোনয়নের পাশাপাশি কোন নাগরিক স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চাইলেও নির্বাচনে অংশ গ্রহণ করতে পারে।
স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার বিষয়ে তিনি বলেন, কোন নির্বাচনেই অপ্রীতিকর ঘটনা কখনো কাম্য হতে পারে না। তবে, প্রতিবেশী দেশ ভারতে পঞ্চায়েত নির্বাচনে যে ধরনের সহিংসতা হয়েছে, সে তুলনায় বাংলাদেশে কম সহিংসতা হয়েছে। আর ধীরে ধীরে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা আরো সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।
বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার বিষয়ে তিনি পাশ্চাত্যের দেশগুলোর স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল তুলে ধরে তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর তুলনায় আমাদের দেশে বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হওয়ার সংখ্যা খুবই নগণ্য।
বিগত ২০১৫ সালের নভেম্বরে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন সংক্রান্ত পাঁচটি আইন সংশোধন করা হয়। এতে ইউনিয়ন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এবং পৌরসভা ও সিটি কর্পোরেশনে মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচনের বিধান রাখা হয়।
সুত্র বাসস
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত