অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

নতুন সিএজি নুরুল ইসলামের শপথ গ্রহণ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে জুলাই ২০২৩ বিকাল ০৫:৫০

remove_red_eye

৩২০

নতুন নিয়োগপ্রাপ্ত মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নুরুল ইসলাম শপথ গ্রহণ করেছেন।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ তাকে শপথ বাক্য পাঠ করান। সুপ্রিমকোর্টের রেজিস্টার জেনারেল মো: গোলাম রাব্বানী শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। 
এ সময় আপিল বিভাগের বিচাপতিগন, সুপ্রিমকোর্ট প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সুপ্রিমকোর্ট প্রশাসনের এক স্মারকে গতকাল বলা হয়, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নবনিযুক্ত মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নুরুল ইসলামকে আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় সুপ্রিমকোর্টের জাসেস লাউঞ্জে শপথবাক্য পাঠ করাবেন।
গত ১৩ জুলাই অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের হিসাব মহানিয়ন্ত্রক মো. নুরুল ইসলামকে সিএজি পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন অধিশাখা-২ থেকে গত ১৩ জুলাই জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৭ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে মো. নুরুল ইসলামকে নিয়োগ দিয়েছেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, নুরুল ইসলাম দায়িত্ব নেয়ার পর থেকে পাঁচ বছর বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে হবে, সে সময় পর্যন্ত সিএজি পদে দায়িত্ব পালন করবেন। তিনি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (পারিশ্রমিক ও বিশেষ অধিকার) আইন, ১৯৯৮ অনুযায়ী বেতন ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পাবেন।
আজ শপথ গ্রহণের মধ্য দিয়ে সিএজি পদে মো. নুরুল ইসলামের নিয়োগ কার্যকর হলো।

সুত্র বাসস

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...