অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৩ই জুলাই ২০২৬ | ২৯শে আষাঢ় ১৪৩৩


ভোলায় ২৪ ঘন্টায় ৬৮জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে জুলাই ২০২৩ রাত ১০:৪৩

remove_red_eye

৫২৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় বুধবার বিকাল পর্যন্ত ২৪ ঘন্টায়  জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ জন। এর মধ্যে জেলা সদরের ২৫০ শয্যা হাসাপাতালের ডেঙ্গু ইউনিটে ভর্তি রয়েছে ৩৪ জন।
সিভিল সার্জন ডাঃ কেএম শফিকুজ্জামান  জানান,  উপজেলার ৫টি হাসপাতালে ডেঙ্গুর জন্য ২০ শয্যাকে ৩০ শয্যায় উর্নিত করা হয়েছে।  জেলায় এ পর্যন্ত আক্রান্ত সংখ্যা ৪১৯ জন।  এর মধ্যে ২৫০ শয্যা হাসপাতালের ডেঙ্গু ইউনিটে চিকিৎসা নেয় ২২৪ জন। মৃত্যু সংখ্যা জেলায় এক জন। অপরদিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা অভিযান হচ্ছে না বলেও অভিযোগ স্থানীয়দের।