অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ভোলায় সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে জুলাই ২০২৩ রাত ১০:৪৬

remove_red_eye

৪০৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক: নবগত জেলা প্রশাসক আরিফুজ্জামান  কর্মসূত্রে তিনি নিজেকে ভোলার বাসিন্দা দাবি করেছেন। তিনি বলেন, এটি এখন আমার নিজের জেলা। এর ভালোমন্দ সব কিছুর দায় দায়িত্ব আমার উপর পড়ে। রাজনীতিবিদরা আইন প্রনয়ন করেন। আর বাস্তবায়ন করি আমরা সরকারি কর্মকর্তা ও কর্মচারিরা।  প্রত্যেক দফতরের কর্মকর্তারা এই সব বিষয় মাথায় রেখে কাজ করলে মানুুষ উপকৃত হবে। জেলার উন্নয়ন হবে।
 বুধবার সরকারি কর্মকর্তা ও জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) রিপন কুমার সাহা’র সঞ্চালনায় বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখেন  জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ গফুর, সরকারি  শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ইসরাফীল , ভোলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম. হাবিবুর রহমান,  পাউবো নির্বাহী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, ঈমাম সমিতির সভাপতি বেলায়েত হোসেন,  ঈমাম আকাদি সংরক্ষণ কমিটির সম্পাদক মাওলানা তাজল ইসলাম,  জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গা চন্দ্র দে প্রমুখ ।  ২৪ জুলাই জেলা প্রশাসক দায়িত্বভার গ্রহণ করেন। এ সময়  ভোলার নদী ভাঙন রোধে , ভোলা-বরিশাল ব্রিজ নির্মানে পদক্ষেপ নেয়ার জন্য প্রস্তাব করা হয়। একই সঙ্গে  ভোলা হাসপাতালে ডাক্তার সংকট ও চিকিৎসা সেবার উন্নতি করার দাবিও জানান বক্তারা।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...