অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩


তজুমদ্দিনে আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে জুলাই ২০২৩ রাত ১০:৪৭

remove_red_eye

৩৩৯

ইসতিয়াক আহমেদ: ভোলার তজুমদ্দিন উপজেলার প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের গৃহনির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান।
বুধবার জেলা প্রশাসক উদ্বোধনের অপেক্ষায় থাকা নির্মিত ও নির্মাণাধীন ঘরসমূহ তদারকির অংশ হিসেবে তজুমদ্দিন উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোলা জেলায় ৪র্থ পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত ১৫৩৬ টি ঘরের মধ্যে ৬২৩টি ঘর ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। অবশিষ্ট ৯১৩ টি ঘর শিঘ্রই উদ্বোধন করা হবে।
জেলা প্রশাসক বলেন , আমার দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না" মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত এই অঙ্গিকারকে বাস্তবায়নের জন্য সারা দেশের ন্যায় দ্বীপজেলা ভোলাতেও আশ্রয়ন প্রকল্পের অধীনে একক গৃহ নির্মাণের কাজ জোরদার গতিতে এগিয়ে চলছে। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার একক গৃহ পেয়ে এখানকার মানুষের উচ্ছলতা ও নির্ভরতার জীবনচিত্র দেখে ভালো লাগলো।
এসময়, উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ প্রমুখ।