অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ছড়িয়ে পড়ছে গরুর ল্যাম্পি স্কীন রোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে জুলাই ২০২৩ রাত ১১:০৩

remove_red_eye

৪২৭

কামরুল ইসলাম: ভোলায় গরুর ল্যাম্পি স্কীন রোগ ছড়িয়ে পড়ছে। হঠাৎ করেই এ রোগের প্রার্দুভাব বৃদ্ধি পাওয়া আতংকিত হয়ে পড়েছেন খামারি ও গরুর মালিকরা। তাদের অভিযোগ,  লাম্পি স্কীন ডিজিস  রোগে আক্রান্ত হচ্ছে শত শত গরু।  কিন্তু মাঠ পর্যায়ে নজরদারি নেই জেলা প্রানী সম্পদ দপ্তরের কর্মকর্তাদের। তবে সংক্রমণ রোধে উঠান বৈঠক, চিকিৎসা সেবা ও জন সচেতনতা বাড়াতে কার্যাক্রম চলছে বলে জানিয়েছে জেলা প্রানী সম্পদ বিভাগ।
ভোলা প্রাণী সম্পদ দপ্তরের এক পরিসংখ্যানে জানা যায়, ভোলা জেলায় ছোট বড় ৭০৫ টি ডেইরি খামারে প্রায় ২৮ হাজার গরু রয়েছে। গত ঈদুল আযহার পর হঠাৎ করেই ভোলা জেলার বিভিন্ন এলাকায় গরু ও বাছুরের ল্যাম্পি স্কীন রোগ দেখা দেয়। মশা মাছির মাধ্যমে এ রোগ ছড়িয়ে পড়ায় খামারি ও গরুর মালিকগন আতংকিত । খামার মালিক মনির জানান, প্রয়োজনীয় সেবা না পাওয়ায় আক্রান্ত গরু নিয়ে ভীষন চিন্তিত তারা। বুধবার পর্যন্ত প্রাণী সম্পদ দপ্তরের হিসাবে ২৪৩ আক্রান্ত গরু ল্যাম্পি স্কীন রোগে আক্রান্ত শনাক্ত করা হয়েছে।
এদিকে রোগের প্রর্দুভাব দ্রæত ছড়িয়ে পড়ায় স্থানীয় প্রানী সম্পদ দপ্তরমাঠ পর্যায়ে উঠান বৈঠকের মাধ্যমে সংক্রমন রোধে  করনীয়  বিষয় সম্পর্কে সচেতন করছেন মানুষকে। কিন্তু  কমছে না রোগের প্রাদুর্ভাব।
ভোলা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মন্ডল জানান, ল্যাম্পি স্কীন রোগ রোগটি যাতে মহামারি হতে না পারে সেজন্য ৭ উপজেলায় ৭০ ইউনিয়নে ২১টি ভেটেনারী মেডিকেল টিম গঠন করা হয়েছে। আমরা সার্বক্ষনিক মনিটরিং করছি এবং আক্রান্ত পশুর চিকিৎসা দেয়া হচ্ছে। আমরা আশা করছি ভ্যাকসিনের মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রনে আনা যাবে।

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...