বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৪০
২৯৫
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের প্রতিটি মানুষকে স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার ব্যবস্থার অন্যতম স্তর ঐতিহ্যবাহী জেলা পরিষদকে কার্যকর করার জন্য আইন ও বিধিমালাতে সংশোধন এনেছেন। এতে জেলা পরিষদের সদস্যদের স্থানীয় জনগণের সমস্যার সমাধানের পথ সুগম হয়েছে। জেলা পরিষদের প্রত্যেকটি সদস্যই স্থানীয় পর্যায়ে নেতৃত্ব দেন।
তাজুল ইসলাম আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জেলা পরিষদ মেম্বার্স এসোসিয়েশনের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সভায় বাংলাদেশ জেলা পরিষদ মেম্বারস এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা তাদের সম্মানী ভাতা বৃদ্ধিসহ নানা দাবী দাওয়া আদায়ের জন্য স্থানীয় সরকার মন্ত্রীর কাছে অনুরোধ জানান।
জেলা পরিষদের সদস্যদের বিভিন্ন দাবি-দাওয়া সম্পর্কে তাজুল ইসলাম বলেন, আপনাদের সকল সমস্যা রাতারাতি সমাধান করা না গেলেও স্থানীয় সরকার বিভাগ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ধাপে ধাপে সকল সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। ভুলে গেলে চলবে না যে জনপ্রতিনিধি হিসেবে জনগণের সমস্যার সমাধানের জন্যই আপনারা দায়িত্ব গ্রহণ করেছেন।
এ সময় মন্ত্রী জেলা পরিষদের সদস্যদেরকে অন্যদের মধ্যে দৃষ্টান্ত হিসেবে নিজেদেরকে তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তিগত সন্তুষ্টি অসন্তুষ্টির চেয়েও দেশের কল্যাণে কতটুকু কাজ করতে পারছি সেটাই আমাদের চিন্তা হওয়া উচিত।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কাজ করতে জেলা পরিষদের সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে জেলা পরিষদের সকল সদস্যকে একযোগে কাজ করতে হবে। কারণ বিএনপি-জামাত দেশে আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কলুষিত করার সমস্ত দায় ভার বিএনপির।
বাংলাদেশ জেলা পরিষদ মেম্বারস এসোসিয়েশনের সভাপতি মো. বাবুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিএম তৌফিক ইসলামে পরিচালনায় অনুষ্ঠিত সভা আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আমিনুর রহমান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
সুত্র বাসস
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত