অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ভোলায় বিশ্ব মাসিক কালীন স্বাস্থ্যবিধি দিবস উদযাপন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৩ রাত ০৯:৫৮

remove_red_eye

৪৫৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় কিশোরীদের মাসিক কালীন স্বাস্থ্য সেবার উপর সচেতনা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব মাসিক কালীন স্বাস্থ্যবিধি দিবস উদযাপন করা হয়েছে। ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ এর আয়োজনে নারীপক্ষের অধিকার এখানে,এখনই (আরএইচআরএন-২)প্রকল্পের মাধ্যমে তারুন্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম এর সম্মনয়ে বৃহস্পতিবার দুপুরে ভোলার ভেদুরিয়া  সমবায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দিবসটি উপলক্ষ্যে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাদিস। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক নাছরিন সুলতানা খানম। ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু ক্যাম্পেইন এর শুরুতে স্বাগত বক্তব্য রাখেন। এসময় সেশন পরিচালনা করেন তারুন্যের কন্ঠস্বর প্লাটফর্ম ভোলা জেলার সদস্য হাজেরা বেগম ইমা, আমান উল্ল্যাহ রাব্বি। এসময় তারুন্যের কন্ঠস্বর প্লাটফর্মএর সদস্যদের মধ্যে  উপস্থিত ছিলেন- তাবাচ্ছুম আক্তার  রিয়া,ফারজানা আক্তার ইলা, ¯েœহা আলম, এনায়েত প্রমুখ।
এসময় বক্তরা বলেন, মাসিক এখনো  আমাদের সমাজে ট্যাবু হিসাবে দেখা হয়।বেশির ভাগ কিশোরী ও নারীরা জনসম্মুখে মাসিক কালীন স্বাস্থ্য সেবা নিয়ে আলোচনা করতে চায়না। ফলে মাসিক কালীন সময়ে  কিশোরী মেয়েরা অসচেতনতার কারনে নানা রকম জটিলতার সম্মুখীন হতে হচ্ছে। তাই কিশোরীদের মাসিক কালীন স্বাস্থ্যসেবার করনীয় শিক্ষার কোন বিকল্পনেই।
কোন ধরনের প্রস্তুতি এবং প্রজনন ও যৌন স্বাস্থ্য বিষয়ক জ্ঞান ছাড়াই এদের একটি বিরাট অংশ কৈশোর কালেই বিয়ে,গর্ভধারণ এবং মায়ের ভূমিকা অবতীর্ণ হচ্ছে।
নারীর প্রতি সহিংসতা,যৌন রোগের উচ্চহার, সর্বোপরি ঝুঁকিপূর্ণ আচরণ সম্পর্কে কিশোর- কিশোরী এবং যুবক-যুবতীদের সম্যক ধারনা না থাকায় এই বিশাল জনগোষ্ঠী আরো বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় সম্মুখীন হচ্ছে।
তাই ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবার উপর সচেতন করতে হবে। তাহলেই  আগামী দিনে কিশোরী থেকে প্রাপ্তপ্তবয়স্ক সব নারীর মাসির স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।এসময় স্কুলের প্রায় শতাধিক কিশোরী এই ক্যাম্পেইন অংশ নেয়।   





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...