মলয় দে
প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৩ রাত ১০:০১
৬৫০
ভোলা সদরে পুলিশের পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ৩৫ পিচ ইয়াবাসহ রবিউল ইসলাম দিদার (২৮) ও ৪৪ পিচ ইয়াবাসহ আবিদুর রহমান ইসমাইল (২৫) নামে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।আটককৃত রবিউল ইসলাম আলীনগর ইউনিয়নের ছিফলী ২ নং ওয়ার্ডের ছিদ্দিক মাস্টার বাড়ীর বাসিন্দা এবং অন্যজন আবিদুর রহমান ইসমাইল ভোলা পৌরসভার পৌরকাঠালী ০৮ নং ওয়ার্ড সর্দার বাড়ীর বাসিন্দা।
পুলিশের তথ্য মতে,জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম'র দিকনির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন'র তত্ত্বাবধানে ২৪শে জুলাই ও ২৬ শে জুলাই দুটি আলাদা স্থানে পৃথক দুটি অভিযান চালিয়ে এই ২ মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়।
২ মাদক ব্যবসায়ীর মধ্যে একজন আবিদুর রহমান ইসমাইল। গত সোমবার ২৪ শে জুলাই রাত ১০.৩০ মিনিটে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ)মোঃ আসাদুজ্জামান খান এর নেতৃত্বে একটি চৌকস টীম ভোলা পৌরসভার ০৮নং ওয়ার্ড সিকদার বাড়ী মাদ্রাসা মসজিদের উত্তর পাশের পাকা রাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৪ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
অপরদিকে দ্বিতীয় আটককৃৃত রবিউল ইসলাম দিদার কে গত বুধবার ২৬শে জুলাই রাত ৯টায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোহাম্মদ কাজল ইসলামের নেতৃত্বে অন্য একটি চৌকস টীম ভোলা পৌরসভার পশ্চিম উকিল পাড়া ০৮নং ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্কুর পাটোয়ারীর বাড়ির সামনে ব্রীজের উপর থেকে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয়।
পুলিশ আরো জানায়, আটককৃত এই ২ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভোলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ফসল রাস্তাঘাট ও ঘর বাড়ির ব্যাপক ক্ষতি
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলার অভিযোগ
ভোলায় পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
ভোলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনপুরায় প্রাথমিকে বৃত্তি পেলেন যুগান্তর সাংবাদিকের কণ্যা
চরফ্যাশনে পরীক্ষা কেন্দ্রে হামলা ভাংচুরের অভিযোগে মামলা
চরফ্যাশনে বিপজ্জনক চায়না রিং জালে দেশীয় মাছ বিলুপ্তির পথে
তজুমদ্দিনে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
ভোলায় প্রাথমিক বৃত্তিতে সেরা দুটি সরকারি উচ্চ বিদ্যালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক