অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২২শে মে ২০২৬ | ৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় জাতীয় পার্টির ইউনিয়ন প্রতিনিধি সভা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে জুলাই ২০২৩ রাত ১০:০২

remove_red_eye

২৬১

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় জাতীয় পার্টির ইউনিয়ন প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) দুপুরে ভোলা শহরের বেবীল্যান্ড পার্কের হল রুমে বোরহানউদ্দিন উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বোরহানউদ্দিন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো. ফয়জুল সিকদারের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ভোলা জেলার আহবায়ক মো. মিজানুর রহমান ফরাজী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিরু।
বোরহানউদ্দিন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় মৎস্য জীবি পার্টির সভাপতি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. আজহারুল ইসলাম, জাতীয় পার্টির ভোলা জেলা শাখার সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. নুরুননবী সুমন, কেন্দ্রীয় কমিটির সদস্য এ. কে. এম. গোলাম মোস্তফা, জেলা কমিটির যুগ্ম আহবায়ক আজিম গোলদার, দৌলতখান উপজেলা জাতীয় পার্টির সভাপতি ফয়জুল ইসলাম আইকন। সভায় বোরহানউদ্দিন উপজেলা, পৌরসভাসহ সকল ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক  মো. মিজানুর রহমান ফরাজী বলেন, আজ যারা উন্নয়ন উন্নয়ন বলে মুখে ফেনা তোলেন তাদের একটা কথা মনে রাখতে হবে বাংলাদেশে উন্নয়নের সূচনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লী বন্ধু মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদ। তার হাত ধরেই এদেশে উন্নয়ন শুরু হয়েছে। তার শাসনামলে এদেশে যে সকল স্থাপনা হয়েছে তা আজও বিদ্যমান। আজকে যে মহাসড়ক দেখতে পাচ্ছেন এগুলোর জমি হুসেইন মুহম্মদ এরশাদের আমলে অধিগ্রহণ করা হয়েছে। যার ফলেই আজ এতো বিশাল সড়ক করা সহজ হয়েছে। তার শাসনামলে এদেশে রাজনৈতিক হত্যা, খুন, গুমের মতো কোনো ঘটনা ঘটেনি। তিনি এদেশের মানুষের জন্য রাজনীতি করে গেছেন। তার আদর্শ নিয়েই  আজ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে দলটি এগিয়ে যাচ্ছে।  আবারও দেশের মানুষের ভালবাসা নিয়ে জাতীয় পার্টি এদেশে সরকার গঠন করবে। তাই সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শিশু রামিশা হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

ধর্ষণের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব : মির্জা ফখরুল

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যার ঘটনায় তদন্ত ও চার্জশিট হবে সংক্ষিপ্ত সময়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছেন সেনারা: সেনাপ্রধান

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

শিশু-কিশোর প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

গণমাধ্যম কমিশন গঠনে অফকমের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরও...