অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ১০ লাখ টাকাসহ ৬ প্রতারক গ্রেফতার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে জুলাই ২০২৩ রাত ১০:৩০

remove_red_eye

৫২২

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় পুলিশ এর অভিযানে  ১০ লাখ ১ হাজার ৪শ টাকাসহ ৬ প্রতারক চক্রকে আটক করা হয়েছে।  বৃহস্পতিবার (২৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ড থেকে প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে। এই চক্র দেশের বিভিন্ন স্থানে দোকানী ব্যবসায়ীদের সরলতার সুযোগ নিয়ে পন্য ও মালামাল সরবরাহের নামে টাকা হাতিয়ে নিত।

শুক্রবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিং এ প্রতারক চক্রের তথ্য তুলে ধরা হয়। ওই প্রতারক চক্রের প্রধান  জাকির হোসেন ( ৫১)। এছাড়াও অন্য গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোঃ মেহেদী হাসান(২৬),মোঃ শাহাদাত মোল্লা (৫০), মোঃ পারভেজ (২৪), ইউনুস শেখ (৬৮), মোঃ ওবাইদুর রহমান (৫২)।
গ্রেফতারকৃত এই চক্রের বিরুদ্ধে যশোর বেনাপোল থানায় মমলা নং ৩১ , যশোর কোতায়ালী থানা মামলা নং ৯০, পিটিশন মামলা নং ৮৭/২৩ রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে লালমোহন থানায় ২৮ জুলাই ৪০৬ ও ৪২০ ধারায়  মামলা করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভোলা জেলার লালমোহন, দৌলতখান, বোরহানউদ্দিন ও ভোলা সদর থানা এলাকার বিভিন্ন বাজারের দোকানে সু-কৌশলে দোকানদারদের সরলতার সুযোগ নিয়ে প্রতারনা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে । প্রতারক চক্রের সদস্যরা প্রাথমিক পর্যায়ে কিছু পরিমাণ ভুয়া পণ্য খুচরা বিক্রেতাদের দোকানে রেখে তাদের লোক দিয়ে সেই পণ্য পূণরায় ক্রয় করে ব্যবসায়ীদের তাদের ভুয়া পণ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে প্রলুব্ধ করে। পরবর্তীতে বিপুল অর্থের পণ্য বাজারজাত করে তারা পালিয়ে যায় এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে দেয়। সরবরাহকৃত পণ্যের মোড়ক তারা নিজেরাই তৈরি করে এবং পণ্যের বোতলে রং মেশানো পানি ছাড়া সংশ্লিষ্ট কোনো দ্রব্য পাওয়া যায় না।
এদিকে প্রতারক চক্রকে গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০ লাখ ১ হাজার ৪শ টাকা, ৬টি মোবাইল ফোন সেট, ১৪টি সিমকার্ড, চায়না চক , শ্রীপুর ট্যাবলেট বক্স , ভিআইপি উকুন নাশক ওষুধ, সেফা কিং গোল্ড, গুডনাইট লেখা ৫টি সাদা প্লাস্টিকের ৫০ কেজি, ৫ বস্তা মালামাল জব্দ করা হয়

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...