অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৭শে আষাঢ় ১৪৩৩

বিএনপি-জামায়াতের অপতৎপরতা দেশের জন্য মোটেই ইতিবাচক নয় : শিক্ষামন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে জুলাই ২০২৩ রাত ০৮:৩৫

remove_red_eye

৩১৯

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের যে অপতৎপরতা এবং আবারও পেছনে ফেরার যে লক্ষণ দেখা যাচ্ছে তা দেশের জন্য মোটেই ইতিবাচক নয়।
তিনি বলেন, বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে উন্নয়নের দিকে। এই সময়ে বিএনপি ও জামায়েতের এধরনের কর্মকান্ড দেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দেবে।
আজ চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে সাংবাদিকদের মাঝে কল্যাণ অনুদান ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
আগামী নভেম্বর মাসের মধ্যে শিক্ষার্থীদের এই বছরের শিক্ষা কার্যক্রম, পাঠ্যসূচি ও পরীক্ষাসহ সব কিছু শেষ করার চেষ্টা করছি। বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে শিক্ষার্থীদের লেখাপড়ায় অনেক অসুবিধা হয়েছে। এখন সেগুলো কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।
মন্ত্রী বলেন, ‘রাজনীতির মাঠে রাজনীতি থাকবে। রাজনীতি মানে অরাজকতা কিংবা ধ্বংসলীলা নয়। সামনে নির্বাচন আছে। নির্বাচনে সবাই অংশগ্রহন করুক। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সব প্রশ্নের মিমাংসা করা সম্ভব। কাজেই শিক্ষার্থীদের জীবনকে জিম্মি করে যে কোন রাজনৈতিক দল যেন কোন ধরনের ফায়দা লুটবার চেষ্টা না করে, সে জন্য আমি আবেদন জানাবো।’
এই ধরনের অরাজকতা অব্যাহত থাকলে দেশব্যাপী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন,আশা করবো যে কোন রাজনৈতিক সংগঠন দায়িত্বশীলতার সঙ্গে আমাদের নতুন প্রজন্মের বিষয়টি এবং তাদের স্বার্থকে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করবেন।
এ সময় চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্যাহ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান সুমন প্রমূখ উপস্থিত ছিলেন।
এর পূর্বে সকালে মন্ত্রী চাঁদপুর সদর উপজেলা পরিষদে জেলা মৎস্য বিভাগের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

সুত্র বাসস

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...