অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩


ভোলায় দিনব্যাপী স্কাউট'র গভেষণা ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে জুলাই ২০২৩ রাত ০৮:৫৪

remove_red_eye

৪৭৬

মলয় দে: ভোলায় স্কাউটের গবেষণা ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার  ২৯ জুলাই সকালে  জেলা স্কাউট'র আয়োজনে জেলা স্কাউট ভবনে এ কর্মশালাটির আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে  বিকেল ৫টা পর্যন্ত এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে  স্কাউটিং এ গবেষণা ও মূল্যায়নের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করা হয়। উপজেলা ও জেলা স্কাউটসের সহকারি কমিশনার আঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক উপ কমিশনার এর ভূমিকা, তাদের নিয়োগ পদ্ধতি বিষয়ে আলোচনা করা হয়।বেশিক কোর্স পরবর্তী প্রশিক্ষণ গ্রহণকারীদের দল গঠন নিয়ে সমস্যা ও সমাধান তুলে ধরা হয়। কাব  স্কাউট, স্কাউট ও রোভার স্কাউট এর মধ্যে তুলনামূলক পরিসংখ্যানগত তথ্য সমস্যা সমাধানে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

দিনব্যাপী এই কর্মশালায় জেলা স্কাউট লিডার মনিরুল ইসলামের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য দেন জেলা স্কাউট সম্পাদক শাফিয়া খাতুন।

পরে জেলা স্কাউট কমিশনার মোঃ আমির হোসেন' র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা স্কাউট সভাপতি ও ভোলা জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) রিপন কুমার সাহা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান বলেন,প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল গঠন করতে হবে। প্রতি উপজেলায় স্কাউট কর্মকর্তাগণ স্ব-স্ব উপজেলার উপজেলা নির্বাহী অফিসারদের সাথে পরামর্শ করে স্কাউট এর কার্যক্রম আরো বেগবান করার কথা তিনি বলেন।

তিনি আরো বলেন, খুব শীঘ্রই ভোলা জেলায় আমরা স্কাউট ওরিয়েন্টেশন কোর্স এবং বেসিক কোর্স সম্পাদন করে স্কাউটস কার্যক্রমকে আরো গতিশীল করার চেষ্টা করবো। প্রতিষ্ঠানগুলো নিজ নিজ ইউনিটের কার্যক্রম গুলো মনিটরিং করার লক্ষ্যে প্রশাসনিক কর্মকর্তাগণ নজরদারি করবেন।

 এ সময়  উপস্থিত ছিলেন, জেলা স্কাউট কোষাধ্যক্ষ তোফায়েল  আহমেদ, স্কাউট সহ সভাপতি মেহেদী হাসান, মহিউদ্দিন, জাকির হোসেন তালুকদার সহ বিভিন্ন সহকারী কমিশনারগণ।

এ ছাড়াও সকল উপজেলা থেকে আগত সম্পাদক, কমিশনার, কাব লিডার, স্কাউট লিডার, গবেষণা ও মূল্যায়ন বিষয়ক সহকারী কমিশনার এবং প্রফেশনাল স্কাউটসগণ এই কর্মশালায় উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এর প্রশাসনিক কর্মকর্তা মোঃ আল-আমিন কর্মশালাটির কোর্স সমন্বয়কের হাতে ভোলা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্কাউট কর্মকর্তাগণ তাদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে একটি সুপারিশমালা তুলে দেন। 

কোর্স শেষে বিভিন্ন উপজেলা স্কাউট কর্মকর্তাগণ স্কাউটিংকে আরো গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 





মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট

মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট

সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম

সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!

হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

আরও...