বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৪৭
২৯০
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩০ শে জুলাই সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও ভোলা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান'র অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালিটি বের হয়।পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "মানুষই মুখ্য।মাদক কে না বলুন,শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন।"এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) রিপন কুমার সাহা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিভিল সার্জন ডাঃ একেএম শফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠ পত্রিকার সম্পাদক এম. হাবিবুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মোঃ নুরুল আমিন, ভোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, সহকারী বন সংরক্ষক মোঃ মনিরুজ্জামান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান বলেন,আমরা সকলে মাদক থেকে দূরে থাকবো। মাদকদ্রব্য গ্রহন ও বিপনন থেকে আমাদের সকলকে সরিয়ে নিয়ে আসতে হবে। একটা জাতি ধ্বংসের পেছনে মাদকের ভূমিকা অনেক।তাই মাদকমুক্ত দেশ ও জাতি গঠনে সকলে কাঁধে কাঁধ মিলেয়ে আমাদের কাজ করে যেতে হবে। এর আগে এ দিবসটি উপলক্ষে শিশু ও কিশোরদের নিয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে আয়োজিত প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত