লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩১শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৫০
৩০০
লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন,নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তারা দেশের মানুষের শান্তি নয়, তারা এখন ক্ষমতার জন্য উন্মাদ হয়ে গেছে। বিএনপি-জামায়াত কর্মসূচির মাধ্যমে যদি দেশে অরাজকতা সৃষ্টি করে তাহলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমুচিত জবাব দিবে।
রোববার সকালে ভোলার লালমোহন থানার মোড়ে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য শাওন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ একের পর এক উন্নয়ন কর্মকাÐের মাধ্যমে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। যার জন্য বিশ্ব দরবারেও বাংলাদেশ এখন মাথা উঁচু করে সম্মানের সঙ্গে দাঁড়িয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে দেশের জনগণই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে আবারো রাষ্ট্র ক্ষমতায় বসাবে।
বিক্ষোভ সমাবেশ শেষে এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে পৌরশহরের থানার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।
লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত