বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৫৭
৩১৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : পরিবেশের ভারসাম্য রক্ষা, জনসাধারণের জন্য পুষ্টিকর ফল খাওয়ার সুযোগ এবং বাঁধ সুরক্ষায় সারাদেশে ২০ লাখ গাছের চারা রোপণ কর্মসূচি হাতে নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে রবিবার সকালে ভোলার পূর্ব ইলিশায় মেঘনা নদীর বেড়ী বাঁধে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ড ভোলা সার্কেল তত্বাবধায়ক প্রকৌশলী মো: বাবুল আখতার।
এসময় আরও উপস্থিত ছিলেন, ভোলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ।
এসময় বক্তারা বলেন, সারা বাংলাদেশে সবুজ বেষ্টনী গড়ার লক্ষে ও বনভূমি বৃদ্ধি করার জন্য বাংলাদেশ সরকার প্রতিবছর বৃক্ষ রোপন কর্মসূচির অভিযান পরিচালনা করেন। পানি উন্নয়ন বোর্ড সরকারের এ কাজের অংশ হিসেবে সারাদেশে এক যোগে এ বছর বর্ষামৌসুমে ২০ লাখ চারা রোপন করার লক্ষ্যমাত্রা রয়েছে। এর অংশ হিসেবে ভোলার নদীর তীরে বেড়িবাঁধে বনজ, ফলজ ঔষধি গাছের চারা রোপন শুরু হয়েছে। ভোলা জেলায় সাড়ে ৭ হাজার গাছের চারা রোপণ করা হবে। শুধু বৃক্ষ রোপন নয় এই বৃক্ষ যাতে করে টিকে থাকে তার জন্য পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ চলমান থাকবে।
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত