বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা আগস্ট ২০২৩ রাত ০৯:৩২
৭৬৯
শফিক খাঁন: হাকিমুদ্দিন -ঢাকা নৌ রুটে চলাচলকারি লঞ্চ এমভি শতাব্দী বাঁধনের ধাক্কায় ইলিশা ফেরিঘাটের ২ নম্বর ঘাটের হাই ওয়াটার পন্টুন বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার বিকাল তিনটার দিকে ইলিশা ফেরিঘাটে এ ঘটনা ঘটে।প্রাকৃতিক দূর্যোগ ও স্রোতের প্রভাবে মেঘনা নদী উত্তাল থাকায় হাকিমুদ্দিন - ঢাকা রুটে চলাচল কারি লঞ্চ এমভি শতাব্দী বাঁধন ইলিশা ঘাটে নোঙর করে হাকিমুদ্দিন উদ্দেশ্যে ছেড়ে যেতে ব্যাক করার সময় স্রোতের গতি রক্ষা করতে না পারায় এ ঘটনা ঘটে।
এঘটনায় বিআইডব্লিউ টিসির প্রান্তিক সহকারী মোঃ সাখাওয়াত হোসেন, সিকিউরিটি গার্ড মনির সহ তিন জন গুরুতর আহত হয়। আহতরা ভোলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
আহত সাখাওয়াত হোসেন বলেন আমরা ফেরি বিদায় করে পন্টুন ত্যাগ করার সময় হঠাৎ শতাব্দী বাঁধন লঞ্চ পিছনের দিক থেকে এসে পন্টুনে ধাক্কা লাগায়। এতে আমরা পন্টুনে থাকা দুইজন বিআইডব্লিউটিসির কর্মি ও ঘাট ইজারাদারের একজন স্টাফ আহত হই।
এ বিষয়ে ভোলা বিআইডব্লিউটিএর ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন লঞ্চের ধাক্কায় আমাদের ২নং পন্টুন বিচ্ছিন্ন হয়েছে। বিআইডব্লিউটিসি ইনচার্জ মোঃ পারবেজ বলেন এমভি শতাব্দী বাঁধন লঞ্চের ধাক্কায় হাই ওয়াটার লেভেল পন্টুন বিচ্ছিন্ন হয়েছে তবে এ কারনে ফেরি চলাচল বন্ধ নেই। প্রাকৃতিক দৃযোগপুর্ণ আবহাওয়ার কারনে কিছু সময় ফেরি পারাপার বন্ধ রাখা হয়েছে। তবে পন্টুন সংস্কার করার জন্য ইতিমধ্যেই বরিশাল থেকে বিআইডব্লিউটিএর লোকজন ইলিশা ঘাটে পৌছেছেন। দূর্যোগপূর্ন আবহাওয়ার কারনে তারা পন্টুন মেরামত কাজ শুরু করতে পারছেন না।
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত