অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩


ভোলায় ঝড়োবাতাস বৃষ্টি : ১১ মাছধরা ট্রলার ডুবি


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১লা আগস্ট ২০২৩ রাত ১১:০৯

remove_red_eye

৫১৪

অচিন্ত্য মজুমদার : বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্ম চাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে ভোলার সাগর মোহনার মেঘনা নদী। দিনভর থেমে থেমে ঝড়ো বাতাস বইছে, সেই সঙ্গে কখনো হালকা আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।মঙ্গলবার সকাল থেকে মেঘনা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মু: হাসানুজ্জামান।
 
এদিকে নিম্নচাপের প্রভাবে প্রবল ঝড় ও ঢেউয়ের তোড়ে ভোলার দৌলতখান, চরফ্যাশন ও মনপুরা উপজেলায় ১১টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারগুলোতে থাকা সকল জেলে উদ্ধার হলেও তাদে ট্রলারসহ মাছ ধরার উপকরন নদীর জলে ভেসে গেছে। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোলার মেঘনা নদী ও বঙ্গোপসাগর মোহনায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। 
 
সকল ১১টার দিকে নোয়াখালীর হাতিয়ার উড়িরচরের পূর্বপাশে সাগর মোহনায় ও সাঙ্গু গ্যাসফিল্ড সংলগ্ন সাগর মোহনায় মনপুরা উপজেলা পাঁচটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে ট্রলারগুলোতে থাকা প্রায় শতাধিক জেলে উদ্ধার হলেও ৬ জেলে নিখোঁজ থাকে। পরে বিকেল ৪টার দিকে নিখোঁজ জেলেদের জীবিত উদ্ধার করা হয।
 
ডুবে যাওয়া ট্রলারগুলো হলো, উপজেলার হাজিরহাট ইউনিয়নের মৎস্য আড়তদার মাইনুদ্দিনের মালিকানাধীন এফবি মায়ের দোয়া, মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের মৎস্য আড়তের লতিফ মাঝির ট্রলার, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পঁচাকোড়ালিয়া ঘাটের ইউনুছ বলির ট্রলার, সূর্যমুখী ঘাটের ঝান্টু মাঝির ট্রলার, উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাষ্টারহাট খালের জামাল মাঝির ট্রলার।
 
স্থানীয় জেলে সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে পড়ে। এই সময় সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন সাগর মোহনায় ও হাতিয়ার উড়িরচরের পূর্বপাশে সাগর মোহনায় জাল ফেলে মাছ শিকার করছিল মনপুরার একাধিক জেলে ট্রলার। প্রবল বাতাস ও ঢেউয়ের তোড়ে তলা ফেঁট পাঁচটি ট্রলার ডুবে যায়। ডুবে যাওয়া এ সকল ট্রলারে থাকা জেলেদের অন্যান্য ট্রলার উদ্ধার করলেও ৬ জেলে নিখোঁজ থাকে। পরে তাদের জীবিত উদ্ধার করা হয়।
 
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, সাগর মোহনায় মনপুরার পাঁচটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় শতাধিক জেলেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ ছয় জেলেকে বিকেলের দিকে স্থানীয় জেলে, আড়তদার ও কোস্টগার্ডের তৎপরতায় উদ্ধার করা হয়েছে।
 
অপরদিকে মঙ্গলবার দুপুরের দিকে প্রবল ঢেউয়ের তোরে ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের সাগর মোহনায় পাঁচটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্রলারগুলো হলো ঢালচরের নুর ইসলাম মাঝি, মনির মাঝি, অসীম মাঝি, জালাল মাঝি, সোহাগ মাঝির ট্রলার। এসব ট্রলারে থাকা ৩২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে ডুবে যাওয়া ট্রলারসহ মাছ ধরার জাল নদীর জলে ভেসে গেছে। এতে করে প্রায় ৪৫ লক্ষ টাকার ট্রলার ও মাছধরার সরঞ্জাম ক্ষতিগ্ৰস্ত হয়েছে বলে জানান ঢালচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোস্তফা কমান্ডার।
 
চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা নওরিন হক জানান, টলার ডুবির ঘটনায় কোস্টগার্ডের সহায়তায় সকল জেলেদের উদ্ধার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত মাছ ধরার ট্রলার ৫টি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
এছাড়া দুপুর ২টার দিকে ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মেঘনা নদীতে প্রচন্ড ঢেউয়ের তোরে স্থানীয় মহিউদ্দিন মাঝির একটি মাছ ধরার ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা দেখতে পেয়ে ট্রলারে থাকা জেলেদের উদ্ধার করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের বা নিখোঁজের ঘটনা ঘটেনি।
 
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কে এম শাফিউল কিঞ্জল জানান, কোস্টগার্ড সদস্যরা সাগের মাছ শিকারে করতে গিয়ে ডুবে যাওয়া ট্রলারগুলোর তথ্য সংগ্রহ করার পাশাপাশি উদ্ধার কাজ করছে। এছাড়া হাতিয়া ও চরমানিকা কোস্টগার্ডের সদস্যরা সাগরে ডুবে যাওয়া ট্রলার ও জেলেদের উদ্ধারে তৎপর রয়েছে বলেও জানান তিনি।




ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

আরও...