অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৩ই জুলাই ২০২৬ | ২৯শে আষাঢ় ১৪৩৩


ভোলায় জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শুরু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা আগস্ট ২০২৩ রাত ০৯:১৫

remove_red_eye

৪৭৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক:  ভোলায় রেইজ প্রকল্পের আওতায় নির্বাচিত শিক্ষানবীসগনদের ৫দিন ব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন শুরু হয়েছে।
 বুধবার সকালে পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা , তাদের হলরুমে এ প্রশিক্ষনের আয়োজন করে।
প্রশিক্ষনের উদ্বোধন করেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বক্তব্য রাখেন পিকেএসএফ এর রেইজ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ফয়জুল তারিখ চৌধুরী।
প্রশিক্ষনে প্রথম ব্যাচে ২২ জন প্রশিক্ষনার্থী অংশ নেয়। প্রশিক্ষন চলবে ৫ আগস্ট পর্যন্ত।