বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা আগস্ট ২০২৩ বিকাল ০৫:৩৫
৩৩৬
দীর্ঘ ৩০ বছর পর গ্র্যাচুইটির বকেয়া অর্থ পাচ্ছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত ৩৬৪ জন কর্মকর্তা-কর্মচারী। প্রথম পর্যায়ে ৬৮জন কর্মকর্তা-কর্মচারীর চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাসপাতালের লাইব্রেরি কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের পরিবারের সদস্যদের হাতে গ্র্যাচুইটির চেক তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব। এছাড়াও ১৫ই আগস্টের শহীদদের স্মরণে মাসব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। বিশেষ এই ক্যাম্পেইনে আগস্ট মাসে হাসপাতালের বহির্বিভাগে প্রতি শুক্রবার বিনামূল্যে মা ও শিশু বিষয়ক রোগের চিকিৎসা দেয়া হবে।
প্রথম পর্যায়ে হাসপাতালের অবসরপ্রাপ্ত মৃত কর্মকর্তা-কর্মচারীর পরিবারকে মোট ৬৪,৮৬,১১২ টাকা প্রদান করা হয়। হাসপাতালের নিজস্ব তহবিল থেকে পর্যায়ক্রমে বাকি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের গ্র্যাচুইটি প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে আবদুল ওয়াহহাব বলেন, ‘স্বাধীনতার পর থেকেই স্বাস্থ্যসেবায় গৌরবময় ভূমিকা রাখছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল। তবে ১৯৯২ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে শুরু হওয়া বিভিন্ন সময়ের জটিলতায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের গ্র্যাচুইটি দেয়া বন্ধ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক হাসপাতালের পুরোনো গৌরব ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বন্ধ থাকা গ্র্যাচুইটি প্রদান শুরু হয়েছে।এছাড়াও কর্মকর্তা-কর্মচারীদের ৭ মাসের বকেয়া বেতন-ভাতা-বোনাস পরিশোধ করা সহ বেতন নিয়মিতকরণ করা হয়েছে।’
হলি ফ্যামিলি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়র জেনারেল (অব.) অধ্যাপক ডা. এস এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোষাধ্যক্ষ এম এ সালাম, ব্যবস্থাপনা পর্ষদের সম্মানিত সদস্য মোহাম্মদ আতিকুল হক শামীম, মহাসচিব কাজী শফিকুল আযম, উপ-মহাসচিব সুলতান আহমেদ, আইএফআরসি’র হেড অব ডেলিগেশন সঞ্জীব কাফলে, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ দৌলতুজ্জামান সহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
সুত্র বাসস
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত