অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে একটি ইলিশ চার হাজার ৬শত টাকায় বিক্রি

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা আগস্ট ২০২৩ বিকাল ০৩:০৮

remove_red_eye

৩৫৯

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে দুই কেজি দুইশ গ্রামের একটি ইলিশ মাছ ৪ হাজার ৬শত টাকায় বিক্রি হয়েছে। বৃস্পতিবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্যঘাটে নিলামের মাধ্যমে বিক্রি হয় ওই ইলিশটি।
নাজিরপুর মৎস্যঘাটের আড়তদার মো. মনিরুল ইসলাম জানান, জামাল মাঝির ট্রলারের জেলেরা বুধবার রাতে তেঁতুলিয়া নদীতে মাছ শিকারে যান। দেবিরচর সংলগ্ন তেঁতুলিয়া নদীতে মাছ ধরার সময় তাদের জালে অন্যান্য মাছের সঙ্গে এ মাছটিও উঠে। পরে তারা সকালে অন্য মাছের সঙ্গে এই ইলিশ মাছটিও ঘাটে নিয়ে আসেন। তখন এটি ভিন্ন ভাবে নিলামে তোলা হলে সর্বোচ্চ দাম ৪ হাজার ৬শত টাকা দিয়ে মাছটি কিনে নেন জামাল সিকদার নামের এক ব্যক্তি। মাছটির পেটে ডিম থাকায় দাম একটু কম। 
এ বিষয়ে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ বলেন, বৃষ্টি হওয়ায় জেলেরা এখন নদীতে মোটামুটি ভালো মাছ পাচ্ছেন। কয়েকদিনের মধ্যে নদীতে জেলেরা আরও অধিক মাছ পাবেন।
 
তেঁতুলিয়া নদীতে পাওয়া দুই কেজি দুইশত গ্রামের ইলিশ।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...