অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩


ভোলায় বরিশাল বিভাগীয় কমিশনার'রসাথে কর্মকর্তা ও গন্যমান্য ব্যাক্তিদের মতবিনিময় সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা আগস্ট ২০২৩ বিকাল ০৩:১৩

remove_red_eye

৪৭৫

মলয় দে : ভোলায় বরিশাল বিভাগীয় কমিশনারের সাথে জেলা পর্যায়ের কর্মকর্তা, গন্যমান্য ব্যাক্তি ও সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৩ আগস্ট দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান' এর সভাপতিত্বে সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু,ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান প্রমুখ।
 প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী ভোলা বরিশাল সেতুর প্রসঙ্গে  বলেন,আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং ভোলা ১ আসনের সংসদ সদস্য  তোফায়েল আহমেদ ভোলার জন্য অনেক কাজ করেছেন। তার জীবনের শেষ ইচ্ছে ভোলা- বরিশাল ব্রিজ।তোফায়েল আহমেদ সংসদে ভোলা- বরিশাল ব্রিজ নির্মানের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী বরিশালের বেল পার্কের এক জনসভায় বলেছিলেন আমি ভোলার গ্যাস নিবো এবং ভোলা-বরিশালের সেতু নির্মান করে দিবো।ইতি মধ্যে ব্রিজ নির্মানের জন্য কয়েকবার সমীক্ষা হয়েছে। তবে সমীক্ষার অগ্রগতি কি তা জানা যায় নি।
 
তিনি এ বিষয়ে আরো বলেন, ভোলা- বরিশাল ব্রিজ নির্মানের কাজ তরান্বিত করার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা গ্রহন করা জরুরি তা আন্তরিকতার সাথে আমি দেখবো।
 
ভোলা-চরফ্যাশন মহাসড়কের যে কাজ বাকী রয়েছে সে অবশিষ্ট কাজ দ্রæত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় যে সকল পদক্ষেপ গ্রহন করা দরকার তা গ্রহন করা হবে।এর পরে তিনি ভোলা সদর হাসপাতাল নিয়ে বলেন,ভোলার ২৫০ শয্যা হাসপাতালটি অবকাঠামোর দিক থেকে ঠিক থাকলেও জনবলের দিক থেকে অনেক সংকট রয়েছে।আমি স্বাস্থ্য মন্ত্রনালয়ের সাথে কথা বলে তাদের নির্দেশনা মোতাবেক এ সমস্যাগুলো কিভাবে দ্রæত কাটিয়ে ওঠা যায় তার প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবো।
 
তিনি আরো বলেন,ভোলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য পুরাতন লাইনগুলো অপসারণ করা জরুরি। তাই পুরাতন লাইনগুলো সরিয়ে নতুন লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহটা স্বাভাবিক করার কথাও তিনি বলেন।
 
ভোলার ধনিয়া ইউনিয়নে মেঘনা পাড়ের তুলাতুলি এলাকার   কিছু অংশ বøকের আওতায় আসে নি।এতে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ ও নদীর পানি সামান্য  বৃদ্ধি পেলেই সেই স্থানগুলোতে খুব দ্রæত পানি প্রবেশ করে।এতে জন জীবন বিপন্ন হয়।তাই ওই সব এলাকার মানুষের কথা বিবেচনা করে ওই অংশটুকু বøকের আওতায় আনা হবে।
এছাড়া ও তিনি জেলা প্রশাসক কে বলেন,ভোলা একটি জেলা।এখানে সভা ও সাংস্কৃতিক বিকাশের জন্য টাউন হল নেই। টাউন হলের জন্য জায়গা নির্ধারন করার জন্য নিদের্শ প্রদান করেন।
এর আগে সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ভোলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান।
 
এসময়  আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও সার্বিক) তামিম আল ইয়ামিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আলমগীর হোসেন,বিভিন্ন দফতরের কর্মকর্তা সহ জেলার সুধীজন ও গন্যমান্য ব্যাক্তিবর্গণ।
 
সভাটির সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম।

 





মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট

মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট

সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম

সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!

হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

আরও...