অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ভোলায় নানা আয়োজনে শেখ কামাল’র ৭৪তম জন্মবার্ষিকী পালন


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ৫ই আগস্ট ২০২৩ বিকাল ০৩:৫৭

remove_red_eye

৫২৮

হাসনাইন আহমেদ মুন্না : জেলায় আজ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল’র ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। শনিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ’র মধ্য দিয়ে কর্মসূচি’র শুরু হয়। এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদসহ বিভিন্ন দপ্তর ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো: মাহিদুজ্জামান, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রাশসক (শিক্ষা ও আইসিটি) মো: আলমগীর হুসাইন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: ইউনুছ, বীর মুক্তিযোদ্ধা মো: ওহিদুর রহমান প্রমূখ। পরে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া একইস্থানে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যেগে বিভিন্ন যুব সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক। একইসাথে বাদ যোহর শেখ কামাল’র আত্মার মাগফেরাত কামনায় সকল মসজিদ/মন্দির ও অনান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। বিকাল সাড়ে ৪ টায় জেলা প্রশাসক একাদশ বনাম ভোলা পৌরসভা একাদশের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হবে ভোলা সরকারি স্কুল মাঠে।



 





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...