বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৫ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:৪৯
২৫৩
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র আধুনিক ক্রীড়াঙ্গনের পথিকৃত বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতিকৃতি এবং বনানী কবরস্থানে পুস্পস্তবক অর্পণ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
আজ শনিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর নেতৃত্বে ধানমন্ডি আবাহনী মাঠে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে এবং বনানী কবরস্থানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীনস্থ দপ্তর ও সংস্থার প্রধানদের নিয়ে শ্রদ্ধা জানান।
এসময় শহিদ ক্যাপ্টেন শেখ কামালের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও ফাতেহা পাঠ করা হয়। পরে বহুমাত্রিক প্রতিভার অধিকারী শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন ও কর্ম নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।
সভায় শহিদ কামালের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার, মো. শফি উল হক, মো. জাকির হোসেন।
এ সময় অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক, ডিটিসি-এর নির্বাহি পরিচালক সাবিহা পারভীন, বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, বিআরটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা শহিদ শেখ কামালের মাত্র ২৬ বছরের জীবনের অর্জন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানসহ দেশের ক্রীড়াঙ্গন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে তাঁর অনবদ্য নেতৃত্বের প্রশংসা করেন। জাতির পিতার সুযোগ্য পুত্র হিসেবে তারুণ্যের শক্তিকে তিনি দেশ গড়ার কাজে লাগিয়েছিলেন।
আলোচকরা শেখ কামালকে বহুমাত্রিক প্রতিভা হিসেবে আখ্যায়িত করে তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার ওপর গুরুত্বারোপ করেন।
পরে শহিদ ক্যাপ্টেন শেখ কামালসহ ‘৭৫ এর ১৫ আগস্ট ইতিহাসের নির্মম হত্যাকান্ডে শাহাদত বরণকারী জাতির পিতাসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের মাগফেরাত ও দেশ-জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
সুত্র বাসস
চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর
মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট
লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ
দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন
মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী
শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন
ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক