অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় শেখ কামাল'র জন্মবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই আগস্ট ২০২৩ রাত ০৯:৫৮

remove_red_eye

৩৮১

মলয় দে : ভোলায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল'র ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসক একাদশ বনাম ভোলা পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৫ই আগস্ট বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়। 
ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান' র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম। 
এর আগে জেলা প্রশাসক আরিফুজ্জামান প্রীতি ফুটবল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 
প্রীতি এই ফুটবল ম্যাচে জেলা প্রশাসক একদশের হয়ে নেতৃত্ব দেন জেলা নেজারত ডেপুটি কালেক্টর আবু সাইদ। অপর দিকে ভোলা পৌরসভা একাদশের নেতৃত্বে ছিলেন , প্যানেল মেয়র মোঃ জুম্মান ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর মন্জুরুল আলম।
খেলার শুরুতে জেলা প্রশাসক স্বয়ং মাঠে নেমে কিছু সময়ের জন্য খেলায় অংশ নেন।পাশাপাশি  দুই কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগন এ খেলায় অংশগ্রহন করে।প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এই ম্যাচে জেলা প্রশাসক একাদশ কে ১-০ গোলে হারায় ভোলা পৌরসভা একাদশ।
খেলা শেষে জেলা প্রশাসক আরিফুজ্জামান দুই দলের খেলোয়ারদের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেন।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটনের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ তামিম আল ইয়ামিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি রাইহান সহ আরো অনেকে।

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...