অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬ | ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:২৯

remove_red_eye

২২১

গত কয়েকদিনের টানা বর্ষণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ  উৎপাদন বেড়েছে। পানি বৃদ্ধির কারণে সচল হয়েছে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট।
বর্তমানে সচল এ ৫টি ইউনিট থেকে সর্বমোট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে প্রায় ১শত ৩৫ মেগাওয়াট। উৎপাদিত  বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রীডে সঞ্চালন করা হচ্ছে।
এ বিষয়ে কাপ্তাই কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান,গত কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে এবং ৫টি ইউনিট সচল হয়েছে।
তিনি বাসসকে জানান, রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী কাপ্তাই হ্রদে গতকাল রোববার (৬ আগস্ট) ৯০.৬০ ফুট মীনস সী লেভেল (এম এস এল) পানি থাকার কথা। কিন্তু হ্রদে এখন পানি রয়েছে ৮২.৯০ ফুট এম এস এল। কাপ্তাই হ্রদে পানির ধারন ক্ষমতা ১০৯ ফুট এম এস এল। তবে পানি বৃদ্ধির ফলে বর্তমানে এ কেন্দ্রের ৫টি ইউনিট সচল রয়েছে। এ ৫টির ইউনিট থেকে বর্তমানে ১শত ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
তিনি  আরো জানান, ৫টি ইউনিটের মধ্যে রোববার পর্যন্ত ১নং ইউনিট হতে ৩৩ মেগাওয়াট, ২নং ইউনিট হতে ৩২ মেগাওয়াট, ৩নং ইউনিট হতে ২৬ মেগাওয়াট, ৪নং ও ৫নং ইউনিট হতে প্রতিটিতে ২২ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পানির পরিমান বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরোও বাড়বে এবং উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রীডে সঞ্চালন করা হচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, পানির উপর নির্ভরশীল কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রে বেশ কয়েক মাস পানির অভাবে শুধুমাত্র ২ থেকে ৩টি ইউনিট রেশনিং করে চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল। বর্তমানে কাপ্তাই পানি বৃদ্ধির ফলে ৫টি ইউনিটই সচল করা হয়েছে। এ ৫টি ইউনিট এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ২ শত ৩০-৪০ মেগাওয়াট।

সুত্র বাসস

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

আরও...