লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই আগস্ট ২০২৩ রাত ০৯:৫৭
৪১৮
ঠিকাদারের ওপর ক্ষোভ ঝারলেন এমপি
লালমোহন প্রতিনিধি : দুই বছর আগে কার্যাদেশ পেয়েও ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন অংশের সাড়ে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ শেষ করছেন না ঠিকাদার। যার ফলে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে সড়কটিতে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আগামী মাসে কাজের মেয়াদ শেষ হওয়ার কথা। তবে বিভিন্ন অজুহাতে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এমএম বিল্ডার্স কাজ অসম্পূর্ণ অবস্থায় ফেলে রেখেছেন। লালমোহনের ওয়াপদা থেকে মূল বাজার হয়ে লাঙলখালী পর্যন্ত প্রধান সড়কটিতে মানুষদের সবচেয়ে বেশি দুর্ভোগ।
জনগণের এ দুর্ভোগের কারণে সোমবার দুপুরে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন খানাখন্দকে ভরা ভাঙা সড়ক পরিদর্শন নামেন। এ সময় তিনি সড়কের বেহাল অবস্থা দেখে ক্ষোভ ঝারেন ঠিকাদারী প্রতিষ্ঠানের ওপর। এমপি শাওন বলেন, ঠিকাদার সময় মতো কাজ শেষ না করায় এ দুর্ভোগ সৃষ্টি হয়েছে। গত কয়কদিনের টানা বর্ষণে সড়কটি আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি সংশ্লিষ্ট দপ্তরের এ বিষয় নিয়ে কথা বলেছি। তারপরেও যদি ঠিকাদারী প্রতিষ্ঠান দ্রæত সময়ের মধ্যে লালমোহন অংশের কাজ শেষ না করে তাহলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমএম বিল্ডার্সের প্রজেক্ট ম্যানেজার মোরশেদ আলম জানান, প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট পরিবর্তন এবং প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধির কারণে সময় মতো কাজ করা সম্ভব হচ্ছে না। তবে মেয়াদ আবার বৃদ্ধি করে এ বছরের ডিসেম্বরের মধ্যে সড়ক নির্মাণের কাজ শেষ করা হবে।
এ বিষয়ে ভোলা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো.নাজমুল ইসলাম বলেন, আমরাও চাই ঠিকাদার দ্রæত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করুক। যার জন্য ওই ঠিকাদারী প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হচ্ছে। বর্ষা শেষে ঠিকাদার কাজ শুরু করবে বলে জানিয়েছেন।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত