অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

বাফওয়া’র বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:২০

remove_red_eye

২৭১

বিমান বাহিনী মহিলা কল্যান সমিতি’র (বাফওয়া) উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সহধর্মিনী বঙ্গমাতা মহীয়সী নারী বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওস্থ বিএএফ শাহীন হলে “সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা” শীর্ষক প্রতিপাদ্যে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
এ উপলক্ষ্যে বিমান বাহিনীর সকল ঘাঁটির স্কুল-কলেজসহ বাফওয়ার সকল অঙ্গসংগঠনে বঙ্গমাতাকে নিয়ে স্বরচিত কবিতা প্রতিযোগীতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে বঙ্গমাতার জীবনী গ্রন্থ উপহার প্রদান করা হয়।  
এছাড়াও, বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর আতœত্যাগ ও মানবতার সেবায় উদ্বুদ্ধ হয়ে দিবসটিতে বাফওয়ার উদ্যোগে আর্তমানবতার সেবায় গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে “বাফওয়া ফার্মেসী” ও বাফওয়া লাশবাহী এ্যাম্বুলেন্স উদ্বোধন এবং স্বেচ্ছায় রক্তদান এবং বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান কর্মসূচীর আয়োজন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার “রূপকল্প-২০৪১”র সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের লক্ষ্যে বর্তমান বাফওয়া সভানেত্রী তাহমিদা হান্নান অতি অল্প সময়ের মধ্যে বিভিন্ন ধরণের ২৪টি প্রকল্প বাস্তবায়ন করেছেন।
বাফওয়ার সভানেত্রী তাহমিদা হান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও, অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), কমান্ড্যান্ট এএফআইপি, বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু ও বাশার-এর এয়ার অধিনায়কগণ, বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সদস্যাবৃন্দ, বাফওয়া আঞ্চলিক শাখা বঙ্গবন্ধু এবং বাশারের কমিটির সদস্যাবৃন্দসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...