বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৩ রাত ০৯:২৮
৩৫১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : দুই বছরেও নিজেকে 'জীবিত' প্রমাণ করতে পারেননি তিনি’ শিরোনামে বাংলার কন্ঠ সহ বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ঐ সংবাদে উল্লেখ করা হয়-ভোলার লালমোহনের রমাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌমুহনী এলাকার মাতাউল্যাহ চৌধুরী বাড়ির মো. মহিউদ্দিন নামে প্রতিবন্ধী এক ব্যক্তি জীবিত থাকার পরও কাগজপত্রে তিনি মৃত। যে কারণে তার প্রতিবন্ধী ভাতাটি ২০২১ সালের জুলাই মাস থেকে বন্ধ হয়ে যায়।
ভাতা বন্ধের কারণ জানতে গিয়ে শুনেন তিনি মারা গেছেন। এরপর নিজেকে জীবিত প্রমাণ করতে বহুবার স্থানীয় চেয়ারম্যান-মেম্বারসহ সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করেও কাজ হয়নি। পরে তিনি ঐ ভাতা পাওয়ার হাল ছেড়ে দেন। তবে তার এই বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর নড়চড়ে বসে সমাজসেবা কার্যালয়।
লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তার আন্তরিকতায় মহিউদ্দিন নামে ঐ প্রতিবন্ধী ব্যক্তি এখন কাগজপত্রে জীবিত হতে সক্ষম হয়েছেন। এর ফলে তার নামে পুনরায় প্রতিবন্ধী ভাতা চালু হয়েছে।
মঙ্গলবার (৮ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ প্রতিবন্ধী মহিউদ্দিনের হাতে নতুন ভাতার বই তুলে দেন। পুনরায় ভাতা চালু হওয়ায় খুশি মহিউদ্দিন।
তিনি বলেন, আমি জীবিত থাকার পরও কাগজপত্রে আমাকে মৃত দেখানো হয়েছে। এর কারণে আমার প্রতিবন্ধী ভাতার টাকা বন্ধ হয়ে যায়। এই ভাতা চালু করতে নানাভাবে চেষ্টা করেও সম্ভব হয়নি। তবে সাংবাদিক ভাইয়েরা আমাকে নিয়ে সংবাদ প্রকাশের পর এখন আবার ভাতা চালু হয়েছে। এজন্য আমি সাংবাদিক ও সমাজসেবা অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ বিষয়ে লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ জানান, ‘দুই বছরেও নিজেকে 'জীবিত' করতে পারেননি তিনি’ এমন একটি সংবাদ আমার নজরে আসে। পরে ওই বিষয়ে খোঁজখবর নিয়ে ঘটনার সত্যতা পাই। এরপর সমাজসেবা অধিদফতরে যোগাযোগ করে মহিউদ্দিন নামে ঐ প্রতিবন্ধী ব্যক্তির ভাতাটি পুনরায় চালু করতে সক্ষম হই। এখন থেকে তিনি নিয়মিত ভাতার টাকা পাবেন।
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ
বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন
বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত