বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৩ রাত ০৯:৩০
৪০০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জেলা প্রশাসনের উদ্দ্যোগে নানান আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে ৫০ জন অস¦চ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এছাড়াও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ ৮০ হাজার টাকার সহায়তা পেয়েছেন ৪০ জন অসহায় নারী। ভোলা জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে এসব সহায়তা প্রদান করা হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো: ইকবাল হোসেন জানান,মোট সেলাই মেশিনের মধ্যে সদর উপজেলায় দেয়া হয় ১২টি, চরফ্যাশনে ৮টি ও দৌলতখান, বোরানউদ্দিন, লালমোহন, তজুমদ্দিন এবং মনপুরা উপজেলায় ৬টি করে ৩০টিসহ মোট ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া ৪০ জন অসহায় নারী মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। পরে বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগ্রাম-স্বাধীনতা,প্রেরণায় বঙ্গমাতা’ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভোলার নবাগত জেলা প্রশাসক আরিফুজ্জামান।এসময় বিশেষ অতিথি হিসাবে ছিলেন পুলিশ সুপার মাহিদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মো. আলমগীর হুসাইন,জেলা মৎস্য অফিসার মোল্লা এমদাদুল্যাহ। আলোচনার শুররুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো: ইকবাল হোসেন। অনুষ্ঠানের সঞ্চলনা করেন তালহা তালুকদার বাধঁন।
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত