লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৩ রাত ০৯:৩৭
২৯৫
লালমোহন প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশের সাধারণ মানুষের মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সব সময় সাহস দিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। আজকের এই স্বাধীন দেশ গঠনেও বঙ্গমাতার অবদান অবিস্মরণীয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত এখন বাঙালী নারীদের অনুপ্রেরণার উৎস।
মঙ্গলবার সকালে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরে ৬জন দু:স্থ নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এছাড়া, এদিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ লালমোহনের শ্রেষ্ঠ শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান করেন তিনি।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমনের সঞ্চালনায় এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তর ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত