বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই আগস্ট ২০২৩ রাত ১১:৫২
৩৭৮
মোঃ ইসমাইল : সম্প্রতি আসাদ নুর নামের এক ব্লগার/ইউটিউবার হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে অবমাননা ও ব্যাঙ্গচিত্র করার প্রতিবাদে ভোলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে কলেজের শিক্ষার্থীরা। গতকাল বুধবার (৯ আগস্ট) সকাল ১০ টার দিকে শহরের খেয়াঘাট সড়কের আলতাজের রহমান কলেজের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ওই কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, একজন সামন্য ব্লগার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সকল মুসলমানের হৃদয়ের স্পন্দন হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আল্লাহ রাসূল (সাঃ) কে অবমাননা করা সেই আসাদ-নুরকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি দিতে হবে। এবং তাঁকে আইনের আওতায় এনে শাস্তি না দেওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি চলমান থাকবে। মানববন্ধনে আলতাজের রহমান কলেজের শিক্ষার্থী মো. হাবিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভোলা গোরস্থান মাদরাসার শিক্ষক মাওলানা আতাউর রহমান মোমতাজি, শিক্ষক ইয়ারুল আলম হেলাল, ভোলার বানীর স্টাফ রিপোর্টার সাংবাদিক ইয়ামিন প্রমুখ।
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত