অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩


ভোলায় প্রধানমন্ত্রীর ৯শ ১৩ টি ঘর পেলো ভূমিহীন ও গৃহহীন পরিবার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই আগস্ট ২০২৩ রাত ১১:৫৭

remove_red_eye

৫৩৯

মলয় দে: "বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না" প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের ন্যায় ভোলায় ৬ উপজেলায় ভূমিহীন- গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ ৯শ ১৩ টি ঘর দেয়া হয়েছে। এদিকে ভূমিহীন পরিবার গুলো মাথাগোঁজার ঠাঁই নতুন ঘর পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় অসহায় পরিবারের সদস্যদের মাঝে আনন্দ বিরাজ করে। বুধবার ৯ই আগস্ট সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এই ঘর বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে সংযুক্ত হয়ে গৃহহীন পরিবারগুলোকে ঘর বুঝিয়ে দেন এবং তাদের সাথে মতবিনিময় করেন। একই সাথে তিনি ১২টি জেলা ও ১২৩ টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা দেন। এসময় ভোলা জেলার ৭টি উপজেলা থেকে উদ্বোধন অনুষ্ঠানে যউক্ত হয়ে অংশ নেয়। জেলা প্রশাসক আরিফুজ্জামান দৌলতখান উপজেলায় গৃহ হস্তান্তর অনুষ্ঠান থেকে সরাসরি ভিডিও কনফারেন্স যুক্ত হন। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে ওই উপজেলার ঘরগুলো ভূমিহীন- গৃহহীন পরিবারগুলোকে বুঝিয়ে দেন। এসময়,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)রিপন চন্দ্র সরকার,দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোঃ সাইদুজ্জামান সহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক আরিফুজ্জামান তার বক্তব্যে বলেন,বৈরি প্রাকৃতিক পরিবেশ,নদীবেষ্টিত দ্বীপজেলায় যোগাযোগ ব্যবস্থার অপ্রতুল ইত্যাদি প্রতিকূলতা জয় করে মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীনমুক্ত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নপূর্বক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। লালমোহন ও তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধানমন্ত্রীর পক্ষে লালমেহনে ২৭০টি পরিবার ও তজুমদ্দিনে ১৩৭ টি পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় বক্তব্যে এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের জনগণের অধিকার নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই দেশের অসহায় মানুষের ভাগ্যন্নোয়ন হচ্ছে। অসহায়দের মাঝে জমিসহ এই ঘর বিতরণ বর্তমান সরকারের এক অনন্য নজির। বুধবার গণভবন থেকে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী উদ্বোধনের পর বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) নাজমুল হাসান উপকারভোগীদের হাতে ঘরের দলিলসহ যাবতীয় নথি হস্তান্তর করেন। ৪র্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে পক্ষিয়া ইউনিয়নের উদয়পুর মৌজায় ১৫ টি, টবগী ইউনিয়নের দালালপুর মৌজায় ক্রয়কৃত জমিতে ৩৬টি ঘর নির্মাণ করা সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রদত্ত নমুনা মোতাবেক কবুলিয়ত দলিল সম্পাদন, নামজারি সম্পন্ন ও গৃহ প্রদানের সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এর মধ্য দিয়ে উপকারভোগীগণ এবং পরবর্তীতে তাদের ওয়ারিশগণ ০২ (দুই) শতাংশ জমিসহ গৃহের মালিকানা লাভ করলেন। হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান মো. জসিমউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল আহমেদ,টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিমউদ্দিন হাওলাদার প্রমুখ। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ভোলায় এবার ৪র্থ পর্যায়ের ২য় ধাপে দৌলতখানে ২০০টি, বোরহানউদ্দিনে ৫১টি,তজুমুদ্দিনে ১৩৭টি, লালমোহনে ২৭০টি,চরফ্যাশনে ১০০টি এবং মনপুরায় ১৫৫ টি সহ সর্বমোট এই জেলায় ৯১৩টি ঘর দেয়া হয়েছে।প্রধানমন্ত্রীর মুজিব বর্ষের এই সেরা উপহার জমিসহ ঘরগুলো নদী ভাঙন কবলিত, বিধবা,প্রতিবন্ধী,তৃতীয় লিঙ্গ,ছিন্নমূল, বেদেসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে দেয়া হয়েছে। উল্লেখ্য, এখন পর্যন্ত ভোলায় ১ম,২য়,৩য় এবং এবার ৪র্থ পর্যায়ের ১ম ধাপে মোট ৩ হাজার ৫শ ৩৬টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ বুঝিয়ে দেয়া হয়েছে।এর আগে ভোলা সদর উপজেলাকে এবছরের মার্চ মাসে ২২ তারিখে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী।





ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

আরও...