অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জুলাই ২০২৬ | ২৮শে আষাঢ় ১৪৩৩

শেখ হাসিনার সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা বেশী : শিক্ষামন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৪৩

remove_red_eye

২৮৫

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা সবসময়ই বেশী থাকে।
‘তিনি (শেখ হাসিনা) জনগণের আশা-আকাঙ্খা পূরণ করে আসছেন’ এ কথা উল্লেখ করে দীপু মনি বলেন,‘শেখ হাসিনার কাছে মানুষের প্রত্যাশা বেশী হওয়ার কারণ তিনি মানুষকে বার বার দেন,এখনো দিচ্ছেন এবং দেয়ার সক্ষমতা রাখেন বলেই মানুষ তাঁর কাছেই চায়। যে কোন দিন দেয়নি, দিতে পারে না, দেয়ার কোন সক্ষমতা নাই,  দেয়ার কোন ইচ্ছা ও দরদ নাই, তার কাছে কেউ চায় না।’
শিক্ষামন্ত্রী আজ শনিবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে জেলা সদরের বিষ্ণুপুর ও ইব্রাহীমপুর ইউনিয়নের নদী ভাঙন এবং চাঁদপুর শহর রক্ষা বাঁধ প্রকল্পের বিষয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
দীপু মনি বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে, তাদের কাছে দেশের মানুষ কিছু চায়নি। কারণ, তারা জানে পাবে না এবং ইতিহাসও তাই বলে। তারা যখন ক্ষমতায় ছিল, কিছুই হয়নি। কারণ আমরা ক্ষমতায় এসে তাদের (বিএনপি) সাবেক মন্ত্রী ও এমপিদের বাড়ির সামনে রাস্তা, ব্রিজ ও কালভার্ট আমাদেরকেই করে দিতে হয়েছে। কাজেই মানুষের প্রত্যাশা আওয়ামী লীগ সরকারের কাছে।’
চাঁদপুরে নদী ভাঙন প্রতিরোধে যতটুকু কাজ হয়েছে, তা আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, চাঁদপুরে আগামীতেও নদী ভাঙন প্রতিরোধে কাজ হবে। যেটুকু ভাঙছে সেটুকু যদি রক্ষা করতে হয়, তাহলে আগামী নির্বাচনেও নৌকাতেই ভোট দিতে হবে।
এ সময় তিনি বলেন, ‘আজকের সভায় পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙনের যে চিত্র আমাদের সামনে তুলে ধরেছে তা দেখেছি। বিভিন্ন স্থানে ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে, সে জন্য ধন্যবাদ। আমি এসব বিষয়গুলো অবগত এবং মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি। আমি আবারও চাঁদপুরের নদী ভাঙন প্রতিরোধ সংক্রান্ত প্রকল্পগুলো নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে কথা বলব।’
জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
 সভায়, চাঁদপুর জেলার নদী-উপকূলীয় এলাকার চেয়ারম্যান ও কাউন্সিলরা নিজ-নিজ এলাকার নদী ভাঙনের চিত্র তুলে ধরেন।
পানি উন্নয়ন বোর্ড-চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো.আইয়ুব আলী বেপারী ও আবিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, পৌর আওয়ামী  লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল ও স্থানীয় জনপ্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর

মনপুরায় বানভাসি মানুষের  মাঝে তীব্র খাবারের সংকট

মনপুরায় বানভাসি মানুষের মাঝে তীব্র খাবারের সংকট

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার ‌অভিযোগ

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

দৌলতখানে ভাঙা কালভার্ট সংস্কার করে দুর্ভোগ কমালেন বিএনপি নেতা মীর গিয়াসউদ্দিন

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা কেন দেননি, জানালেন স্পিকার

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদাকে নিয়ে ঢাকা মেডিকেল যাওয়ার স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর

আরও...