অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ | ১৭ই ভাদ্র ১৪৩৩


দৌলতখানে চায়ের দোকানে‌ বঙ্গবন্ধুর গল্প : ১ টাকায় চা বিক্রি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই আগস্ট ২০২৩ রাত ০৯:৫৭

remove_red_eye

৬৫০

জুয়েল সাহা বিকাশ : ভোলায় দেখা মিলেছে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের এক অন্ধভক্তের। তিনি প্রায় ২৩ বছর আগে একটি দোকান খুলে আজও বিক্রি করছেন মাত্র এক টাকায় চা। আর তার দোকানে আসা সকল ক্রেতাদের তিনি শুনাচ্ছেন বঙ্গবন্ধুর গল্প। ঘটনাটি ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের মধ্য চরপাতা গ্রামে। চা বিক্রেতা আলম মোর্শেদ তার ওই গ্রামের নাম রেখেন মুজিবনগরও। সরেজমিনে গিয়ে জানা গেছে, ভোলার দৌলতখান উপজেলার চর পাতা ইউনিয়নের মধ্য চর পাতা গ্রামের ফরাজী বাড়ির বাসিন্দা মো: আলম মোর্শেদ প্রায় ২৩ বছর আগে তার বাড়ির সামনের সড়কে প্রায় ৫ হাজার টাকা খরচ করে দিয়েছেন একটি চায়ের দোকান। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক অন্ধভক্ত। দোকান শুরু করা থেকে আজ পর্যন্ত তিনি তার দোকানে আসা সকল ক্রেতাদের কাছে বিক্রি করছেন মাত্র এক টাকা দামে চা। আর দোকানে চা খেতে আসা ক্রেতাদের শুনান বঙ্গবন্ধুর গল্প। তবে আলম মোর্শেদের দোকানে বিভিন্ন দূর-দূরন্ত থেকে এসে মানুষ খাচ্ছেন এক টাকায় চা। সেই সাথে আলম মোর্শেদের মূখে শুনছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথাও। আলম মোর্শেদ তার গ্রামের নামও দিয়েছেন মুজিব নগর । তার দেওয়া মুজিব নগর নামেও পরিচিত গ্রামটি। মো: আলম মোর্শেদ জানান, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি ছোট বেলা থেকেই তার শ্রদ্ধা ও ভালোবাসা ছিলো। আর সেজন্য তিনি প্রায় ২৩ বছর আগে চায়ের দোকানটি খুলেন। আর দোকানে আসা ক্রেতাদের সব সময়ই তিনি বঙ্গবন্ধুর গল্প শুনান। আর ক্রেতারাই আগ্রহ হয়ে শুনেন সেই কথাগুলো। দোকান শুরুর থেকে আজ পর্যন্ত তিনি এক টাকায় চা বিক্রি করেন ক্রেতাদের কাছে। তবে চায়ের সকল উপকরণের দাম দিন দিন বাড়লেও তিনি তার চায়ের দাম বাড়াননি। তিনি আরো জানান, তিনি ৫ ছেলে ও দুই মেয়ের জনক। এদেরমধ্যে তিন ছেলে ছোট-খাটো চাকরি করে তার সংসার পরিচালনা করেন। এজন্য সংসারে তার কিছুই দিতে হয়না। এক টাকায় চা বিক্রি করতে গিয়ে প্রতিদিনই শত শত টাকা লোকসান গুনলেও দু:খ নেই তার। কারণ তিনি বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে ভালোবাসেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিনই সে এক টাকায় দামে চা বিক্রি করে যাবেন। তবে তিনি তার গ্রামেটিকে মুজিব নগর নাম দিলেও সরকারিভাবে গ্রামটি এখনও মধ্য চর পাতা নামই রয়ে গেছে। তাই প্রধানমন্ত্রীর কাছে সরকারিভাবে গ্রামটির নাম মুজিব নগর হিসেবে স্বীকৃতি চান তিনি। মো: আলম মোর্শেদের স্ত্রী শিউলী বেগম জানান, বঙ্গবন্ধুর প্রতি তার স্বামীর এমন ভালোবাসা দেখে তিনিও বঙ্গবন্ধুর ভক্ত হয়েছেন। তাদের সংসারে এত বছরেও কোন উন্নতি না হলেও দু:খ নেই তার। তবে স্বামীকে সব সময়ই তিনি সমর্থন করে যাচ্ছেন বলেও জানা তিনি। তিনি আরো জানান, প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত ৪০/৫০ ফ্লাক্স চা করে স্বামীর দোকানে পাঠান তিনি। বিভিন্ন দূর-দূরান্ত থেকে মানুষ এসে তাদের দোকানে চা খেয়ে প্রশংসা করেন এতেই তিনি খুশি। ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন থেকে আসা গোলাম মাহামুদ শাওন জানান, আমি শুনেছি দৌলতখান উপজেলার এই গ্রামে মাত্র এক টাকায় চা বিক্রি করা হয়। এবং বঙ্গবন্ধুর গল্পও শুনা যায়। সেটি শুনে আমি এখানে এসে আজ চাও খেয়েছি ও বঙ্গবন্ধুর গল্পও শুনেছি। তিনি আরো জানান, তার দোকানে চা অনেক সুস্বাদু। বর্তমানে সব কিছুর দাম এত বেশি অথচ আলম মোর্শেদ মাত্র এক টাকায় অসাধারন চা বিক্রি করছেন। এছাড়াও বঙ্গবন্ধুর প্রতি তার এমন ভালোবাসা দেখে তিনি মুগ্ধ। স্থানীয় বাসিন্দা মো: রফিকুল ইসলাম, মো: রুবেল ও শাহিন আলম জানান, তারা প্রতিদিনই আলম মোর্শেদের দোকানে এক টাকায় চা খেতে যান। এবং বঙ্গবন্ধুর কথাও শুনতে যান। তাদের কাছে আলম মোর্শেদের উদ্যোগটি খুবই ভালো লাগে। এছাড়াও আলম মোর্শেকও তারা খুবই পছন্দ করেন। তারা আরো জানান, আগে এই গ্রামের নাম ছিলো মধ্য চর পাতা কিন্তু আলম মোর্শেদ এটার নাম দিয়েছে মুজিব নগর। এখন মানুষের মূখে মূখে এটি মুজিব নগর নাম হিসেবে পরিচিত। ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান জানান, জাতির জনকের নামে একটি গ্রামের নাম করার জন্য আলম মোর্শেদ যে প্রচেষ্টা ও কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এটি স্বাগতম জানানোরমত। জাতির জনকের নামে আলম মোর্শেদের গ্রামটি করার জন্য আমি দৌলতখান উপজেলার নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিবো। আশাকরি আলম মোর্শেদের দাবী পূরণ হবে। আর চরপাতা ইউনিয়নের মধ্য চর পাতা গ্রামটির নাম মুজিব নগর হবে।





ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন-শৃঙ্খলা রক্ষায় আনসারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক

আরও...