অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আইসিএসবি’র শ্রদ্ধা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:১৭

remove_red_eye

৩০৪

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদেন করেছেন ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)।
এ সময় আইসিএসবি’র ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব কমিটি, কাউন্সিল মেম্বার, ইনস্টিটিউট এর সদস্য, ছাত্র ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া আইসিএসবি’র ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব কমিটির তত্ত্বাবধানে কাউন্সিল মেম্বার, ইনস্টিটিউট এর সদস্য, ছাত্র ও কর্মকর্তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করে।
ভোরে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। আইসিএসবি’র ডিআরসি’র চেয়ারম্যান মোহাম্মদ হারুন-অর-রশিদ এফসিএস ও কাউন্সিল মেম্বারসহ আইসিএসবি’র অন্যান্য ফেলো এবং এসোসিয়েট সদস্য ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ ছাড়া আইসিএসবি ঢাকার বাংলা মোটর এলাকায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করে।
এ সময় মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস, প্রেসিডেন্ট, এম নুরুল আলম এফসিএস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এ কে এম মুশফিকুর রহমান এফসিএস, ভাইস প্রেসিডেন্ট, মো. জাকির হোসেন, সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর জীবন সম্পর্কে আলোচনা করেন।
ডিআরসি’র চেয়ারম্যান মোহাম্মদ হারুন-অর-রশিদ এফসিএস আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডিআরসির সদস্য সচিব মো. শাহেদুল আমিন শিমুল এফসিএস।
এ ছাড়া ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর শহীদ পরিবারের সদস্যদের আত্মার শান্তি, মাগফেরাত এবং মহান আল্লাহর রহমত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সুত্র বাসস

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...