অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩


ভোলায় ২ কেজি গাঁজাসহ আটক ২


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২৩ সকাল ০৯:৪৮

remove_red_eye

৪৫০

মলয় দে: ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়ন পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ কেজি ৫০০গ্রাম গাঁজা সহ মোঃ মিরাজ (৩২) ও শেখ ফরিদ (৩৫) নামে ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টীম ।

মঙ্গলবার ১৫ই আগস্ট সন্ধ্যায় ইলিশা লঞ্চ ঘাট থেকে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মোঃ মিরাজ চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়ন ৭ নং ওয়ার্ড চর উত্তর মান্দা গ্রামের বাসিন্দা মৃত নজির আহমেদের ছেলে। অপর আটককৃত আসামী শেখ ফরিদ ভোলা সদর উপজেলা পশ্চিম ইলিশা ইউনিয়ন ৯নং ওয়ার্ড সুদুরচর গ্রামের বাসিন্দা মালেক বেপারীর ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা পৌঁনে ৭ টায় ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই (নিঃ)গোলাম মোস্তফা'র নেতৃত্বে তার সংগীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা লঞ্চ ঘাটে মাদকবিরোধী একটি অভিযান চালায়। এসময় ২কেজি ৫০০গ্রাম গাঁজা সহ এই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

পুলিশ এ ব্যপারে আরো জানায়,গ্রেফতারকৃত আসামী এই দুজনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।