অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় নানা আয়োজনে আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২৩ সকাল ১০:০৮

remove_red_eye

৪৫৩

মলয় দে:  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ভোলা জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে  ভোলা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য , সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুর স্মৃতিরচারণ করে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইতিহাসের মহান নেতা। আর বঙ্গবন্ধুর অবর্তমান তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আর্ন্তজাতিক বিশ্বে মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করেছেন।তিনি আরা বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে।

জেলা আওয়ামী লীগ সভাপতি ফজরুল কাদের মজনুর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি আবদুল মমিন টুলু, ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান,জেলা আওয়ামী লীগ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু ,জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিকুল ইসলাম প্রমুখ।  

এসময়  উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার দোস্ত মাহামুদ,জেলা আওয়ামী লীগের সহ আশ্রাফ হোসেন লাভু,যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু,যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস, ,সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন লিংকন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক গৌরঙ্গ চন্দ্র দে,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিবুল্লাহ নাজু সহ ভোলা সদর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

এ ছাড়া জেলা পরিষদ চত্বরে দুপুরে দরিদ্যে পরিবারের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়। এর আগে সকাল ৬ টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। সকাল ১০ টায় নেতা-কর্মীদের কালো ব্যাজ ধারন ও সাড়ে ১০ টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আরও...