অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩


ভোলা পৌর মেয়রের উদ্যোগে জাতীয় শোক দিবসে দোয়া মোনাজাত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২৩ সকাল ১০:২৫

remove_red_eye

৭৭৮

বাংলার কন্ঠ প্রতিবেদক:  ভোলা পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামানের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকীতেআলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে ভোলা পৌর সভা কার্যালয়ে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

ভোলা পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন , নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দীন আরজু, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর শাহে আলম, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক  ,সচিব আবুল কালাম  প্রমুখ। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সাহাদাত বরনকারী সকল সদস্যদের আত্নার মাগফেরাত কামনা করা হয়েছে।